বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুখ্যাত জুয়ারু মালেক গ্রেফতার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১১:৩৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার উপজেলা রোড মতিঝিল সংলগ্ন ড্রেনের ওপরে দীর্ঘদিন ধরে জুয়ার আসর চালানো কুখ্যাত জুয়ারু মালেককে গ্রেফতার করেছে যৌথবাহিনী। সে পৌরসভার কালিকাডোবা গ্রামের বাসিন্দা।

বুধবার (১৬ এপ্রিল, ২০২৫) রাত সাড়ে ১১টার দিকে জুয়ার পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় প্রায় এক বস্তা জুয়া খেলার তাস উদ্ধার করা হয়।

গাইবান্ধা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার রাকিবুল হাসান রাকিব এবং গোবিন্দগঞ্জ থানা পুলিশের এস আই তাহসিন রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযানে অংশ নেন। পরে মালেককে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

জুয়ারু মালেককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক ও জুয়াসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে।

জনপ্রিয়

ভবিষ্যতের তারকা খোঁজার লড়াই: গাইবান্ধায় জাতীয় স্কুল ক্রিকেটের উদ্বোধন

error: Content is protected !!

কুখ্যাত জুয়ারু মালেক গ্রেফতার

প্রকাশের সময়: ১১:৩৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫