মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিদ্যুৎস্পৃষ্টে মিলন নামের এক ব্যক্তির মৃত্যু

বিশেষ প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মিলন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মিলন ওই গ্রামের খলিলুর রহমানের বড় ছেলে।

স্থানীয়রা জানান, মিলন বাড়ির পাশের একটি বিলে মাছ ধরতে গিয়েছিলেন। এ সময় অসাবধানতাবশত পানির মধ্যে পড়ে থাকা বৈদ্যুতিক তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‘ছাত্রলীগ ট্যাগে’ যুবক গ্রেপ্তার: দুই মাস কারাগারে নাছিম, নবজাতকের মুখ দেখেননি বাবা

error: Content is protected !!

বিদ্যুৎস্পৃষ্টে মিলন নামের এক ব্যক্তির মৃত্যু

প্রকাশের সময়: ০৯:২৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫