মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এএসপি’র বাসায় চাঁদাবাজির অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে সহকারী পুলিশ সুপারের (এএসপি) বাসায় চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা কাবিল মৃধা (৩৮) নওমালা ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ও বটকাজল গ্রামের মৃত রুস্তম আলী মৃধার ছেলে।

পুলিশ জানায়, গেল বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় মদ্যপ অবস্থায় কাবিল মৃধা একটি ছুরি হাতে এএসপি মো. শফিকুল ইসলামের বাসায় প্রবেশ করেন। এ সময় এএসপি’র বাবা আব্দুল মোতালেবের কাছে তিনি দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি বাসার আসবাবপত্র ভাঙচুর শুরু করেন।স্থানীয়রা ঘটনাস্থলে কাবিলের তাণ্ডব থামিয়ে তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে রাত ৯টার দিকে বাউফল থানা পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় কাবিল মৃধাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

জনপ্রিয়

গাইবান্ধার অবৈধ ইটভাটা বন্ধ না করায় ডিজি ও ডিসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

error: Content is protected !!

এএসপি’র বাসায় চাঁদাবাজির অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশের সময়: ০৪:০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫