মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে কষ্টি পাথর সাদৃশ্য মূর্তি উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কষ্টি পাথর সাদৃশ্য প্রায় ৫ কেজি ওজনের একটি মূর্তি উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩০ আগষ্ট) বিকাল ৪টার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের ফকিরগঞ্জ গ্রামে হামেদ আলীর ছেলে রেজাউল করিমের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ (শনিবার) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আখতারুজ্জামান ও আনসোপ আলী সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নে এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ফকিরগঞ্জ গ্রামের বাসিন্দা হামেদ আলীর ছেলে ভাংরি ব্যবসায়ী রেজাউল করিমের বসতবাড়ি থেকে কষ্টি পাথর সাদৃশ্য মূর্তি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মূর্তিটির ওজন প্রায় ৫ কেজি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানের খবর পেয়ে আগেই রেজাউল করিম পালিয়ে যায়। উদ্ধারকৃত মূর্তিটি থানায় নিয়ে আসা হয়েছে।

অভিযুক্ত রেজাউল করিমের একজন প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিককে জানান, রেজাউল করিম দীর্ঘদিন ধরে ভাংরি ব্যবসার আড়ালো চোরাই কষ্টি পাথরের ব্যবসা করে আসছে। সে কষ্টি পাথর চোরাচালান চক্রের একজন সদস্য। গত সপ্তাহে কষ্টি পাথরের মুর্তির টাকার ভাগ নিয়ে চক্রের সদস্যদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হলে তাদের মাঝে কেউ আজ পুলিকে খবর দেয়। বিকালে পুলিশ এসে মূর্তিটি উদ্ধার করলেও পুলিশ আসার খবর পেয়ে রেজাউল করিম আগেই বাড়ির পিছন দিক দিয়ে পালিয়ে যায়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, উদ্ধারকৃত মূর্তিটি দেখতে কষ্টি পাথরের মতো হলেও প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা-নিরীক্ষা শেষে এর প্রকৃত গুণাগুণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

‘ছাত্রলীগ ট্যাগে’ যুবক গ্রেপ্তার: দুই মাস কারাগারে নাছিম, নবজাতকের মুখ দেখেননি বাবা

error: Content is protected !!

গোবিন্দগঞ্জে কষ্টি পাথর সাদৃশ্য মূর্তি উদ্ধার

প্রকাশের সময়: ০৭:০৪:১৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫