বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দিনদুপুরে বাড়িতে হামলা, নগদ টাকা-সোনা-মোবাইল লুট!

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৪:২৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের মৌজা মালিবাড়ী কলেজপাড়ায় দিনদুপুরে সংঘটিত এক হামলা, মারধর ও লুটপাটের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই ঘটনায়  ইশা আক্তার (২২) বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর (শনিবার) সকাল আনুমানিক ১০টায় স্থানীয় আহসান হাবীব আসাদ (২৬), তানজিলা হক শান্তা (২৩), হাসিব হাসান রাকিব (২৫), আল আমিন সরকার (২৪) সহ আরও প্রায় ১০-১২ জন অভিযুক্ত ব্যক্তি বাদীর বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। এ সময় তারা বাদী ও তার পরিবারকে মারধর করে আহত করে এবং ঘরে ভাঙচুর চালিয়ে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

লুট হওয়া মালামালের মধ্যে রয়েছে—নগদ টাকা প্রায় ৮৩ হাজার টাকা,একটি সোনার কানের দুল (১ আনা ওজন),একটি সোনার আংটি (৪ আনা ওজন),২টি দামি মোবাইল ফোন (Redmi, Oppo ব্র্যান্ড),একাধিক শাড়ি ও গৃহস্থালির মূল্যবান জিনিসপত্র।

 ঘটনার পরপরই স্থানীয় লোকজন ছুটে এলে আসামিরা দ্রুত পালিয়ে যায়। বর্তমানে বাদী ও তার পরিবার ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,অভিযোগটি আমরা পেয়েছি।তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জনপ্রিয়

নতুন বেতনস্কেলে চমক: ওপরের ধাপে দ্বিগুণ, নিচে বাড়ল ১৪২% পর্যন্ত

error: Content is protected !!

দিনদুপুরে বাড়িতে হামলা, নগদ টাকা-সোনা-মোবাইল লুট!

প্রকাশের সময়: ০৪:২৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫