বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৭:৩৭:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা এক বছরের সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার দরবস্ত ইউনিয়নের মিনার উদ্দিনের ছেলে রেজাউল করিম এবং অভিরামপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মজনু মিয়া।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলামের নির্দেশনায় এএসআই শরৎ চন্দ্রের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জনপ্রিয়

নতুন বেতনস্কেলে চমক: ওপরের ধাপে দ্বিগুণ, নিচে বাড়ল ১৪২% পর্যন্ত

error: Content is protected !!

পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

প্রকাশের সময়: ০৭:৩৭:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫