রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কিশোর রাকিবের

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৬:৪০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

১৭ অক্টোবর শুক্রবার বিকেল চারটার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঢোলভাঙ্গা বাসস্ট্যান্ড পূর্বপাশে ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রাকিব (১৭)। সে পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের আসমতপুর গ্রামের নজরুল ইসলামের পুত্র।

স্থানীয় ইউপি সদস্য মোরশেদ আলম জানান, গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী রাকিব ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টু।

জনপ্রিয়

উত্তরাঞ্চলের ক্রিকেট আকাশে নতুন ধ্রুবতারা: বিসিবির সর্বোচ্চ ‘লেভেল-৩’ কোচ হলেন বসুন্ধরা ক্রিকেট নেটওর্য়াকের হেড কোচ রুশো ​

error: Content is protected !!

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কিশোর রাকিবের

প্রকাশের সময়: ০৬:৪০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫