সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় বৃদ্ধা ধর্ষণ: আইয়ুব আলীর গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৮:৫৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্যাপুরে ৬৫ বছরের এক বৃদ্ধা ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আইয়ুব আলীর দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ (মঙ্গলবার, ২১ অক্টোবর) দুপুর ১২টায় গাইবান্ধা শহরের এক নম্বর রেলগেট এলাকায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, গত ১৯ অক্টোবর বিকেলে সাদুল্যাপুরের ধাপেরহাট এলাকায় ছাগল আনতে গিয়ে ৬৫ বছরের এক বৃদ্ধা ধর্ষণের শিকার হন। স্থানীয় আইয়ুব আলী তাকে ফাঁকা মাঠে হাত-পা বেঁধে ধর্ষণ করে। গুরুতর আহত অবস্থায় বৃদ্ধাকে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে এবং পরে রংপুরে স্থানান্তর করা হয়।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দুই দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত এখনও গ্রেফতার হয়নি। তারা বলেন, দেশে একের পর এক নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে, কিন্তু বিচার না হওয়ায় এসব অপরাধ বেড়েই চলেছে।

তারা দ্রুত আইয়ুব আলীর গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি ও সারাদেশে নারী-শিশু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা সভাপতি পরমানন্দ দাস। বক্তব্য দেন নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, শিক্ষক নিশাত পারভীন বর্ণা, রাহেলা সিদ্দিকা, আফরোজা সুলতানা, ছাত্রফ্রন্টের জেলা সংগঠক মোখলেছুর রহমান, গাইবান্ধা সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক জয়নুল ইসলাম জয়, ধনঞ্জয়, কল্লোল বর্মন প্রমুখ।

‘ছাত্রলীগ ট্যাগে’ যুবক গ্রেপ্তার: দুই মাস কারাগারে নাছিম, নবজাতকের মুখ দেখেননি বাবা

error: Content is protected !!

গাইবান্ধায় বৃদ্ধা ধর্ষণ: আইয়ুব আলীর গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ

প্রকাশের সময়: ০৮:৫৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫