বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

“সোনালী ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে জমি দখল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ”

নীলফামারীর কিশোরগঞ্জ সোনালী ব্যাংক শাখার ম্যানেজার শরীফ হাসান মুরাদের বিরুদ্ধে ভূমিদস্যুতা, গ্রাহক হয়রানি ও অনৈতিক কর্মকাণ্ডের একাধিক অভিযোগ উঠেছে। অভিযোগকারীরা বলছেন, ২০২৩ সালে নিজ উপজেলায় বদলি হওয়ার পর থেকেই তিনি প্রভাব খাটিয়ে নানা অনিয়মে জড়িয়ে পড়েছেন।

অভিযোগে বলা হয়, ব্যাংকের নীতিমালা উপেক্ষা করে তিনি স্বজনপ্রীতির মাধ্যমে ঋণ প্রদান, ক্যাশ ক্রেডিট (সিসি) লোনের বিপরীতে উৎকোচ দাবি, এবং গরিব-নিরীহ মানুষের জমি দখলে জড়িত। এমনকি জমি সংক্রান্ত বিরোধে পুলিশী হয়রানির অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

এলাকাবাসীর দাবি, পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত ৬ শতাংশ জমি জালিয়াতির মাধ্যমে পুনরায় বিক্রির ঘটনায় এলাকায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী মোজাহার হোসেন আদালতে মামলা দায়ের করেছেন। এছাড়া গত ২১ ডিসেম্বর সাঙ্গপাঙ্গ নিয়ে ভয়ভীতি দেখিয়ে এক ব্যক্তির জমির সীমানা প্রাচীর ভেঙে দখলের অভিযোগও রয়েছে।

ভুক্তভোগীরা জানান, এসব ঘটনায় তারা সর্বস্বান্ত হয়ে পড়েছেন এবং একাধিক সিভিল মামলা দায়ের করতে বাধ্য হয়েছেন। বর্তমানে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তারা।

ব্যাংকের একাধিক গ্রাহক অভিযোগ করে বলেন, লোন নিতে গেলে উৎকোচ দিতে হয়, না দিলে নানা অজুহাতে ঋণ বাতিল করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরাও জানান, ম্যানেজারের আচরণে তারা অতিষ্ঠ এবং কাজের পরিবেশ ব্যাহত হচ্ছে।

অভিযোগের বিষয়ে শরীফ হাসান মুরাদ বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। আমি শুধু পারিবারিক পৈতৃক জমি উদ্ধারের চেষ্টা করছি।”

এদিকে সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে ক্ষুব্ধ এলাকাবাসী রংপুর বিভাগীয় কার্যালয়ে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি দিয়েছেন এবং এলাকাবাসী তার নিজ বিভাগের বাইরে বদলির দাবি জানিয়েছেন।

র‍্যাবের নতুন নাম হচ্ছে ‘এসআইএফ’; শিগগিরই আদেশ জারি

error: Content is protected !!

“সোনালী ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে জমি দখল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ”

প্রকাশের সময়: ০৮:১৮:৫১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬