শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় মিছিল শেষে শহীদ মিনারে শ্রদ্ধা, দুই আ.লীগ নেতা আটক

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৫:৩২:১১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৭৫ বার পড়া হয়েছে

গাইবান্ধায় মিছিল নিয়ে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের পর কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেল ৩টার দিকে পৌরপার্ক এলাকা থেকে তাদের আটক করা হয়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন—গাইবান্ধা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবং সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমারুল ইসলাম সাবিন এবং সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীন চোকাদ্দার।

মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পৌনে ৩টার দিকে শহরের ১ নম্বর রেলগেট এলাকায় দলীয় কার্যালয় থেকে পুষ্পমাল্য নিয়ে তারা একটি মিছিল বের করেন। পরে মিছিলটি পৌরপার্কে অবস্থিত শহীদ মিনারে গিয়ে পুষ্পমাল্য অর্পণ করে। সেখান থেকে বের হওয়ার সময় পুলিশ ওই দুই নেতাকে আটক করে।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আদালতের নথি গায়েব ও আদেশে কাটাকাটি: বড়দের ‘শিশু’ সাজিয়ে জামিন, আইনজীবী ও পুলিশ সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

error: Content is protected !!

গাইবান্ধায় মিছিল শেষে শহীদ মিনারে শ্রদ্ধা, দুই আ.লীগ নেতা আটক

প্রকাশের সময়: ০৫:৩২:১১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬