রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলছাত্রীর মরদেহ মিলল সেফটি ট্যাংক থেকে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৬:২১:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪০৪ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি পরিত্যক্ত সেফটি ট্যাংক থেকে নুরমা খাতুন (১৬) নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

​আজ রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

​নিহত নুরমা খাতুন ওই গ্রামের নজরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় তালতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে নিশ্চিত করেছে পরিবার।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নুরমা খাতুন দীর্ঘ সময় নিখোঁজ ছিল। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাচ্ছিলেন না। একপর্যায়ে বাড়ির পাশের একটি পরিত্যক্ত সেফটি ট্যাংকে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

​গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

প্রকৌশলী সৌমিকের মৃত্যু: মাইশা ডায়াগনস্টিক সেন্টারকে জড়ানোর চেষ্টা, ফাঁস হওয়া অডিও রেকর্ডে উল্টো চিত্র

error: Content is protected !!

স্কুলছাত্রীর মরদেহ মিলল সেফটি ট্যাংক থেকে

প্রকাশের সময়: ০৬:২১:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬