সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রামে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রফিকুজ্জামান পলাশ (৩৭) নামে এক ব্যক্তি। তিনি উপজেলার ‘ওয়ালটন প্লাজা’র শাখা ব্যবস্থাপক (ম্যানেজার) হিসেবে কর্মরত ছিলেন।

‎গেল শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত রফিকুজ্জামান পলাশ রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোলাম মোস্তফার ছেলে। সে দির্ঘদিন থেকে পাটগ্রাম উপজেলার ওয়ালটন প্লেজার শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
‎​
‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ১২টার দিকে রফিকুজ্জামান পলাশ শোরুমের দাপ্তরিক কাজে মোটরসাইকেলযোগে উপজেলার আলাউদ্দিন নগরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জোংড়া ইউনিয়নের মোমিনপুর শিমুলতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বুড়িমারীগামী একটি ট্রাকের সাথে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎তার এই আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও স্থানীয় ব্যবসায়ী এবং পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
‎​
‎পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেলেও ট্রাকটি আটক করতে এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

‘ছাত্রলীগ ট্যাগে’ যুবক গ্রেপ্তার: দুই মাস কারাগারে নাছিম, নবজাতকের মুখ দেখেননি বাবা

error: Content is protected !!

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু

প্রকাশের সময়: ১১:৩২:০২ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬