বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দুর্যোগে লণ্ডভণ্ড ফসলের মাঠ: দেখা নেই কৃষি কর্মকর্তাদের, কৃষকের ক্ষোভ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাম্প্রতিক ঝড় ও টানা বর্ষণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে ঝোড়ো হাওয়ায় শত শত বিঘা জমির ভুট্টা গাছ ভেঙে মাটির সঙ্গে মিশে যাওয়ায় চরম হতাশায় পড়েছেন স্থানীয় কৃষকরা। তবে এই সংকটের সময়েও মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের কোনো তৎপরতা বা পরামর্শ না পাওয়ায় কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ বয়ে যাওয়া ঝড় ও বৃষ্টির তাণ্ডবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ফসলের ক্ষেত লণ্ডভণ্ড হয়ে গেছে। বিশেষ করে ভুট্টা চাষিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। মাঠের পর মাঠ অপরিপক্ক ভুট্টা গাছ মাটিতে শুয়ে পড়ায় এবার ফলন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

​ক্ষতিগ্রস্ত কৃষক ও পলাশবাড়ী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক মিলন জানান, তার নিজস্ব ৫০ শতক জমির ভুট্টা ক্ষেত সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। তিনি আক্ষেপ করে বলেন, “অনেক আশা নিয়ে চাষ করেছিলাম, কিন্তু প্রাকৃতিক দুর্যোগে সব শেষ। এখন পর্যন্ত কৃষি বিভাগের কেউ এসে খোঁজ নেওয়া তো দূরের কথা, ফোন করেও কোনো পরামর্শ দেয়নি।” একই অবস্থা ওই গ্রামের কৃষক আলম, রানা ও রফিকুলসহ আরও অনেকের।

​সবচেয়ে অবাক করা বিষয় হলো, মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের ভূমিকা। কিশোগাড়ী ইউনিয়নের ফলিয়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোছা: শাপলা আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অপেশাদার মন্তব্য করেছেন বলেও অভিযোগ উঠেছে। গত ১৬ মার্চ ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষ থেকে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “দুর্যোগে ভুট্টার ক্ষতি হয়েছে, আমি কি করব? আমি মহিলা মানুষ, আমি গিয়ে কী করব?”

​উল্লেখ্য, শাপলা আক্তার অত্র ব্লকে যোগদানের পর গত ৬ মাসে দিঘলকান্দী গ্রামে একদিনের জন্যও পরিদর্শনে যাননি বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। আগের কর্মকর্তাকে অনিয়মের দায়ে বদলি করা হলেও বর্তমান কর্মকর্তার কর্মকাণ্ডেও একই চিত্র ফুটে উঠছে।

​সরকারি নিয়ম অনুযায়ী দুর্যোগ পরবর্তী সময়ে মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের ক্ষয়ক্ষতি নিরূপণ ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার কথা থাকলেও কর্মকর্তাদের দেখা মিলছে না। ফলে ক্ষতিগ্রস্ত চাষিরা সঠিক দিকনির্দেশনা ও সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন।

​এ বিষয়ে পলাশবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত এই কৃষকদের ঘুরে দাঁড়াতে এখন সরকারি সহযোগিতা ও কৃষি বিভাগের আন্তরিক হস্তক্ষেপ অত্যন্ত জরুরি বলে মনে করছেন সচেতন মহল

জনপ্রিয়

দুর্যোগে লণ্ডভণ্ড ফসলের মাঠ: দেখা নেই কৃষি কর্মকর্তাদের, কৃষকের ক্ষোভ

error: Content is protected !!

দুর্যোগে লণ্ডভণ্ড ফসলের মাঠ: দেখা নেই কৃষি কর্মকর্তাদের, কৃষকের ক্ষোভ

প্রকাশের সময়: ০৪:০১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬