বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় শ্রমিক নেতার রক্তে রাজপথ উত্তাল: ‘দৃষ্টান্তমূলক বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি’

​​গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ের সামনে আজ দুপুরের চিত্রটি ছিল সাধারণ দিনের চেয়ে আলাদা।

পৌর শ্রমিকদলের ২নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক রনজু মিয়া-র ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ব্যানার, ফেস্টুন আর ক্ষুব্ধ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে চারপাশ।

এ সময়​ বক্তারা অভিযোগ করে বলেন রনজু মিয়াকে হত্যার উদ্দেশ্যেই ‘ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসী বাহিনী’ দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে আঘাত করে। এলোপাথাড়ি আঘাতে রক্তাক্ত রনজু মিয়া এখন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন। এই ঘটনাকে কেবল হামলা নয়, বরং একটি ‘পরিকল্পিত খুনের চেষ্টা’ হিসেবেও দেখছেন শ্রমিক নেতারা।

​নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে আরো বলেন”শ্রমিক নেতার গায়ে হাত তুলে পার পাওয়ার দিন শেষ। যদি অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনা না হয়, তবে গাইবান্ধার রাজপথ শ্রমিকদের কঠোর কর্মসূচিতে অচল হয়ে যাবে এবং বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না”। প্রতিবাদ সভায় একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন মোশাররফ হোসেন বাবু (সভাপতি, সদর উপজেলা বিএনপি),​এস এম হুনান হক্কানী (সাধারণ সম্পাদক, জেলা শ্রমিক দল),​জাহিদ হাসান বিপ্লব (সিনিয়র সহ-সভাপতি),শেখ নজর বিন কেনান হক্কানী (যুগ্ম আহ্বায়ক),​আবু জাহেদ শিপুল (সদস্য সচিব) সহ অন্যান্য নেতৃবৃন্দ।

জনপ্রিয়

জামিনে বেরিয়েই ২০টি বাইক নিয়ে মহড়া: গোবিন্দগঞ্জে হত্যা মামলার আসামীদের তাণ্ডব, বাদী ও সাক্ষীদের প্রাণনাশের হুমকি!

error: Content is protected !!

গাইবান্ধায় শ্রমিক নেতার রক্তে রাজপথ উত্তাল: ‘দৃষ্টান্তমূলক বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি’

প্রকাশের সময়: ০৪:০৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬