মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সার সংকটের শঙ্কায় ফুঁসছে গাইবান্ধা: তুলসীঘাট বাফার গোডাউনে শ্রমিক দলের বিক্ষোভ

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতার সিন্ডিকেট ও সার সংকটের আশঙ্কায় জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে​ আজ সকালে সদর উপজেলার তুলসীঘাট বাফার গোডাউন সংলগ্ন এলাকায় এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতার মাধ্যমে সারের কৃত্রিম সংকট তৈরি করে বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করে বল্লমঝাড় ও সাহাপাড়া ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দল।

প্রতিবাদ ​সমাবেশে বক্তারা অভিযোগ করেন যে, গাইবান্ধা পৌর আওয়ামীলিগের সাধারন সম্পাদক কামাল হোসেন একজন চিহ্নিত পলাতক আসামি। তাকেই সরকারি গুরুত্বপূর্ণ কাজের টেন্ডার দেওয়া আইনের শাসনের পরিপন্থী। তাই অবিলম্বে এই লোডিং টেন্ডার বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় স্থানীয় শ্রমিকদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

​সমাবেশ শেষে বিক্ষোভ কারিরা পলাশবাড়ি গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের বাফা গোডাউনের সামনে ঘন্টাব্যাপি অবরোধ করে রাখে। এসময় রাস্তার দু পাশে ঢাকাগামি সহ সকল পরিবহন চলাচলা বন্ধ হয়ে বিশাল জানযটের সৃষ্টি হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় সদস্য এ্যাড, কাজী ফকু, জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক এস এম হুনান হক্কানী, সার গোডাউন শ্রমিক দলের সভাপতি নুর মোহাম্দ প্রিন্স, হাফিজ আল আসাদ লিখন সহ অন্যান্নরা।

জনপ্রিয়

গাইবান্ধায় ভোক্তা-অধিকারের অভিযানে মেসার্স রুহুল ট্রেডার্সকে জরিমানা

error: Content is protected !!

সার সংকটের শঙ্কায় ফুঁসছে গাইবান্ধা: তুলসীঘাট বাফার গোডাউনে শ্রমিক দলের বিক্ষোভ

প্রকাশের সময়: ০২:২৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬