সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা: মা ও ছেলেকে কুপিয়ে জখম, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট ​

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৭:৫২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৪৯৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা সদর উপজেলার উত্তর খোলাহাটি এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। এতে বীর মুক্তিযোদ্ধার স্ত্রী মোর্শেদা বেগম নামের এক বৃদ্ধা এবং তার ভাতিজা মুরাদ মাহমুদ গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার ছিনতাই করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

গত ২৮শে মার্চ ২০২৬ তারিখ সকালে মুরাদ মাহমুদ নিজ বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়।

এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্তরা লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে মুরাদের পথরোধ করে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে ১নং আসামি লোহার রড দিয়ে তাকে পিটিয়ে জখম করে এবং ৩নং আসামি তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। এসময় মুরাদের পকেট থেকে নগদ ৩০,০০০ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা।

​ছেলের চিৎকার শুনে মা মোর্শেদা বেগম উদ্ধারে এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকেও রেহাই দেয়নি। উল্লেখিত ১নং আসামি ধারালো ছোড়া দিয়ে মোর্শেদা বেগমের মাথায় আঘাত করলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। অভিযোগ রয়েছে, ৪নং আসামি বৃদ্ধার শ্লীলতাহানি ঘটায় এবং ২নং আসামি তার গলা থেকে ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন (যার আনুমানিক বাজারমূল্য ১,৫০,০০০ টাকা) ছিনিয়ে নেয়।

​আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

​এই ঘটনায় মো. আবু মাজেদ তৌফিক বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন। এজাহারে মো. নাহিদ হাসান লিমন (সিয়াম), মোছাঃ লাভলী বেগম, মো. সিরাত হাসান লাবন এবং মো. আতিকুল মওলা সোহেলসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে।

এমন নৃশংস হামলার প্রতিবাদে স্থানীয় গ্রামবাসীর আয়োজনে আজ বিকেলে এক মানববন্ধন কর্মসুচি পালন করেন তারা।

মানববন্ধনে বক্তারা এমন নৃশংস হামলার তীব্র নিন্দার পাশাপাশি দ্রুত আসামীদের গ্রেফতারের দাবী জানান।

​গাইবান্ধা সদর থানা সূত্রে জানানো হয়েছে, অভিযোগটি প্রাপ্ত হয়েছে এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকায় এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে; স্থানীয়রা এই নক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
উল্লেখ থাকে যে অপরাধীরা অপরাধ করার পর বিভিন্ন মাধ্যমে নিজেদের অপরাধ গোপন করতে একটি কাউন্টার মামলা করে।

জনপ্রিয়

তালাক দিয়েও শেষ রক্ষা হয়নি, সাবেক স্ত্রীকে ধর্ষণের দায়ে সাবেক স্বামী গ্রেফতার!

error: Content is protected !!

মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা: মা ও ছেলেকে কুপিয়ে জখম, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট ​

প্রকাশের সময়: ০৭:৫২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬