মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে শুভ নামের যুবকের বিরুদ্ধে এজাহার ​

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে গাইবান্ধা সদর থানায় এক যুবকের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী নেহা নামের এক তরুণী। অভিযুক্ত যুবকের নাম মোঃ অলিউল্লাহ শুভ (২৭)। তিনি গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ ধানঘাড়া এলাকার মোঃ আব্দুস সামাদ প্রফেসরের ছেলে। উক্ত আব্দুস সামাদ  গাইবান্ধা জেলা আহালে হাদিস মসজিদের সাধারন সম্পাদক এবং পলাশবাড়ি আর্দশ কলেজের প্রভাষক।

এজাহার সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে অলিউল্লাহ শুভর সাথে ওই তরুণীর পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ভুক্তভোগী তরুণীর অভিযোগ, অভিযুক্ত শুভ তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

​সর্বশেষ গত ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ০৭:০০ ঘটিকায় অভিযুক্ত শুভ ওই তরুণীর বর্তমান ঠিকানার বাসায় গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে পুনরায় শারীরিক লিপ্ত হন এবং পরে কৌশলে সেখান থেকে চলে যান।

ঘটনার পর তরুণী বিষয়টি তার পরিবারকে জানালে পরিবারের পক্ষ থেকে শুভকে বিয়ের জন্য চাপ দেওয়া হয়। তবে শুভ বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং ওই তরুণীর সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।

পরবর্তিতে ভুক্তভোগি মেয়েটি বিয়ের দাবিতে অভিযুক্ত শুভর বাড়িতে গেলে শুভর মা এবং বোন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বাসা থেকে বের করে দেন।

এ বিষয়ে শুভর বাবা আব্দুস সামাদের সাথে যোগাযোগ করা হলে তিনি প্রথমে কয়েক দিন মসজিদে এহতেকাফে বসার কথা বলে সময় নেন। পরবর্তিতে তার সাথে আবারো যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এক রকম অস্বীকার করলেও পরবর্তিতে স্বীকার করে। তবে মেয়েটিকে কোন ভাবেই তার পুত্রবধু হিসেবে গ্রহন করতে রাজি নন। শুধু তাই নয়!   তিনি তার লেলিয়ে দেয়া সন্ত্রাসী কতৃক ভুক্তভোগি মেয়েটির মায়ের ফোন নাম্বারে ফোন দিয়ে বিষয় টি ধামাচাপা দেয়ার জন্য হুমকি ধামকিও প্রদান করে।

অনুসন্ধানে আরো বেরিয়ে এসেছে এই নারী লোভি লম্পট শুভ এর আগেও এমনি একটি ঘটনা ঘটিয়ে একটা মেয়েকে বিয়ে করার কিছুদিন পর সেই মেয়েটিকে ছেরে দেয়। এ যেন তাদের পারিবারিক বাণিজ্য।

বর্তমান বিষয়টি বেশ কদিন স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর ভুক্তভোগী তরুণী নেহা ন্যায়বিচারের আশায় থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

এজাহারে তরুণী উল্লেখ করেছেন যে, অভিযুক্ত শুভ একজন নারীলোভী ও প্রতারক প্রকৃতির ব্যক্তি।

এই ঘটনায় সাক্ষী হিসেবে মোছাঃ জবা বেগম ও মোছাঃ মাসুদা বেগমসহ স্থানীয় আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

​গাইবান্ধা সদর থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(অনুসন্ধানী প্রতিবেদনের ২য় পর্ব জানতে চোখ রাখুন)

জনপ্রিয়

গাইবান্ধায় ভোক্তা-অধিকারের অভিযানে মেসার্স রুহুল ট্রেডার্সকে জরিমানা

error: Content is protected !!

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে শুভ নামের যুবকের বিরুদ্ধে এজাহার ​

প্রকাশের সময়: ০২:৩০:০৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬