
ভোক্তা স্বার্থ রক্ষায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের অভিযানে মেসার্স রুহুল ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার (৫ এপ্রিল) বিকেলে এক শুনানির মাধ্যমে এই দণ্ড প্রদান করা হয়।
জানা গেছে, রওশন হাবিব নামে এক সচেতন ভোক্তার দায়ের করা লিখিত অভিযোগের প্রেক্ষিতে মেসার্স রুহুল ট্রেডার্সের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। অভিযোগের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে আজ বিকেল ৩টায় গাইবান্ধা জেলা কার্যালয়ে উভয় পক্ষের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানি শেষে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ৪০ ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় মেসার্স রুহুল ট্রেডার্সের মালিক কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন এই আদেশ প্রদান করেন।
অভিযান শেষে অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এবং বাজার নিয়ন্ত্রণে এ ধরনের তদারকি ও আইনি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে। কোনো প্রতিষ্ঠান ভোক্তা অধিকার ক্ষুণ্ণ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
নিজস্ব প্রতিবেদক 









