শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে ইয়াবাসহ ২ যুবক আটক, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১০:২৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ১৮৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ​আটককৃতরা হলেন— উপজেলার কামারদহ ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের সিয়াম সরকার (২১) এবং একই এলাকার মো. গোলাম রব্বানী তানভির (১৯)।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ এপ্রিল) রাতে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল কামারদহ ইউনিয়নের চাঁদপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে বাজারের ‘সিয়াম মোটরসাইকেল মেকানিক’ দোকানে তল্লাশি চালিয়ে সিয়াম ও তানভিরকে আটক করা হয়। এ সময় সিয়াম সরকারের কাছ থেকে একটি নীল রঙের জিপার ব্যাগে রাখা ৫ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ০.৫ গ্রাম।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম সরকার স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এবং তানভির তাকে এই কাজে সহযোগিতা করে আসছিলেন।

​গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। আজ সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আদালতের নথি গায়েব ও আদেশে কাটাকাটি: বড়দের ‘শিশু’ সাজিয়ে জামিন, আইনজীবী ও পুলিশ সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

error: Content is protected !!

গোবিন্দগঞ্জে ইয়াবাসহ ২ যুবক আটক, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

প্রকাশের সময়: ১০:২৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬