বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে অবৈধ তেলের গুদামে হানা: ব্যবসায়ী আটক, ৫ দিনের জেল”

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধভাবে পেট্রোল ও ডিজেল মজুদ করে বিক্রির অপরাধে আব্দুর রহিম (৩৫) নামে এক ব্যবসায়ীকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ এপ্রিল ২০২৬) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা এ অভিযান পরিচালনা ও রায় প্রদান করেন।

​দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের ধর্মপুর গ্রামের জামাল উদ্দীনের ছেলে। তিনি স্থানীয় ধর্মপুর বাজারে দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেলের ব্যবসা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

​প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে গাইবান্ধা-গোবিন্দগঞ্জ সড়কের ধর্মপুর বাজারে ঝটিকা অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় রহিমের দোকানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ২৭ লিটার পেট্রোল ও ৬৫ লিটার ডিজেল জব্দ করা হয়। লাইসেন্স ছাড়াই দাহ্য পদার্থ মজুদ করে জননিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ দিনের সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়।

​অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইরাম খান এবং ডিএসবি কর্মকর্তা আনিসসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

সংবাদ প্রকাশের জেরে পুলিশের ঝটিকা অভিযান: সুন্দরগঞ্জে আটক ২ ‘ঘাতক’ ট্রাক্টর

error: Content is protected !!

গোবিন্দগঞ্জে অবৈধ তেলের গুদামে হানা: ব্যবসায়ী আটক, ৫ দিনের জেল”

প্রকাশের সময়: ০৮:৪৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬