রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি রিফাত গ্রেপ্তার

গাইবান্ধার পলাশবাড়ীতে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলার প্রধান আসামি রিফাত ইসলামকে (১৯) গ্রেপ্তার করেছে র‍্যাব। গেল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জের একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত রিফাত ইসলাম পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ভবানীপুর গ্রামের আজাদুল ইসলামের ছেলে।

​মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল সন্ধ্যায় ওই ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন ৫ এপ্রিল ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে রিফাতের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকেই রিফাত তার পরিবারসহ এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

​পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

জনপ্রিয়

তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র: ফুলছড়িতে ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

error: Content is protected !!

স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি রিফাত গ্রেপ্তার

প্রকাশের সময়: ০১:৪৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬