শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে ২৯ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২৯ পিচ স্কাইপ ফেনসিডিলসহ আরিফ (৩৮) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

​শনিবার (৯ মে) সকালে গোবিন্দগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের চক গোবিন্দ গোহাটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আরিফ ওই এলাকার মৃত বদিউজ্জামানের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মোঃ মোস্তফা জামানের নেতৃত্বে একটি বিশেষ টিম শনিবার সকালে আরিফের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ২৯ পিচ স্কাইপ ফেনসিডিল উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ এলাকায় মাদকবিরোধী তৎপরতা জোরদার করা হয়েছে। মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয়

গোবিন্দগঞ্জে ২৯ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

error: Content is protected !!

গোবিন্দগঞ্জে ২৯ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের সময়: ১১:৫৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬