বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সুরক্ষিত পুলিশ লাইন্সের সামনেই মাদকের আখড়া ! ডিবির জালে ৪০০ ইয়াবাসহ আটক ২

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে খোদ পুলিশ লাইন্সের গেটের সামনে মাদক বিক্রির দুঃসাহস দেখিয়েও শেষ রক্ষা হলো না দুই মাদক কারবারির। গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস টিমের ঝটিকা অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার হয়েছে তারা।

​বুধবার (২০ মে) বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধা সদর থানাধীন ০৮নং বোয়ালী ইউপির নসরৎপুর গ্রামস্থ পুলিশ লাইন্সের ০২ নং গেটের দক্ষিণ পাশে এই অভিযান চালানো  হয়।​

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে মাঠে নামে। সাঘাটা হতে গাইবান্ধাগামী পাকা রাস্তার ওপর মো: মহসিন আলীর দোকানের সামনে ওঁত পেতে থাকে ডিবি পুলিশের টিম।
​সেখানে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে আসামি মোঃ আরিফ খানকে হাতেনাতে আটক করে। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ২টি নীল রঙের জিপার প্যাকেট থেকে  ৪০০ (চারশত) পিস কমলা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​অভিযানে এই মাদক চক্রের সাথে পরস্পর যোগসাজশে লিপ্ত থাকার অপরাধে অপর সহযোগী মোঃ সাব্বিরকেও গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয়

সুরক্ষিত পুলিশ লাইন্সের সামনেই মাদকের আখড়া ! ডিবির জালে ৪০০ ইয়াবাসহ আটক ২

error: Content is protected !!

সুরক্ষিত পুলিশ লাইন্সের সামনেই মাদকের আখড়া ! ডিবির জালে ৪০০ ইয়াবাসহ আটক ২

প্রকাশের সময়: ০৬:১৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬