সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বসতভিটার সীমানা বিরোধে নৃশংস হামলা: অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের ৪ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম, থানায় এজাহার

​গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় (বাসাবাড়ী) গ্রামে পূর্ব শত্রুতা ও বসতবাড়ীর সীমানা বিরোধের জেরে এক নৃশংস ও বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। সশস্ত্র সন্ত্রাসী হামলায় এক অন্তঃসত্ত্বা নারী এবং দুই যুবকসহ একই পরিবারের অন্তত চারজনকে কুপিয়ে ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করা হয়েছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে গাইবান্ধা সদর থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়েছে।

​থানায় দায়েরকৃত লিখিত এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ১নং ওয়ার্ডের বল্লমঝাড় (বাসাবাড়ী) গ্রামের বাসিন্দা শ্রী কালু চন্দ্র দাস (২৯)-এর পরিবারের সাথে প্রতিবেশি হেমন্ত চন্দ্র দাস (৬৪) গংদের বসতভিটার সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার সালিস-বৈঠক করলেও অভিযুক্তরা তা অমান্য করে জোরপূর্বক জমি দখলের পায়তারা চালিয়ে আসছিল।

​এরই ধারাবাহিকতায়, গত ৩১ মে ২০২৬ তারিখ রবিবার রাত্রি আনুমানিক ১০ টার দিকে  পূর্বপরিকল্পিতভাবে হেমন্ত চন্দ্র দাস (৬৪), পরিমল চন্দ্র দাস (৪০), নিরঞ্জন চন্দ্র দাস (৫০), সুজন চন্দ্র দাস (৩৭), কাজলী রানী (৩৬), রত্না রানী (৩২) সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন দেশীয় মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি জনতাবদ্ধে কালু চন্দ্র দাসের বসতবাড়ীর সামনে রাস্তায় এসে অকথ্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে।

​ভুক্তভোগীর ভাইপো শয়ন চন্দ্র দাস (২২) বাড়ি থেকে বের হয়ে গালিগালাজ করতে নিষেধ করলে আসামিরা ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হয়। হেমন্ত চন্দ্র দাসের হুকুমে পরিমল চন্দ্র দাস তার হাতে থাকা ‘চাইনিজ কুড়াল’ দিয়ে শয়ন চন্দ্র দাসের বাম পায়ের হাঁটুর নিচে সজোরে আঘাত করে হাড়কাটা গুরুতর রক্তাক্ত জখম করে।

পরবর্তীতে শয়নকে হত্যার উদ্দেশ্যে সুজন চন্দ্র দাস ‘রামদা’ দিয়ে মাথায় কোপ মারলে, শয়ন তা হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করেন। এতে তার বাম হাতের কনুইয়ের নিচে লেগে গুরুতর হাড়কাটা জখম হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শয়নের পা ও হাতের ক্ষতস্থানে ৯টি করে মোট ১৮টি সেলাই দিতে হয়েছে।

কালু চন্দ্র দাসের ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী স্বপ্ন রানী তার পরিবারকে বাঁচাতে এগিয়ে এলে পরিমল চন্দ্র দাস তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। অন্য আসামিরা তার চুলের মুঠি ধরে টানা-হেঁচড়া করে মাটিতে ফেলে লাঠি ও লোহার রড দিয়ে নির্বিচারে মারপিট করে। মারপিটের একপর্যায়ে আসামি কাজলী রানী স্বপ্ন রানীর গলা থেকে প্রায় ৮৫,০০০/- টাকা মূল্যের ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং পরিমল চন্দ্র দাস শ্লীলতাহানির ঘটনা ঘটায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এছাড়া কালু চন্দ্র দাস ও তার অপর ভাইপো সঞ্জয় কুমার দাস এগিয়ে এলে তাদেরকেও লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত ও থেঁতলে দেওয়া জখম করা হয়।

​আশপাশের লোকজন ও সাক্ষীদের চিৎকারে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত অবস্থায় স্বপ্ন রানী ও শয়ন চন্দ্র দাসকে উদ্ধার করে দ্রুত গাইবান্ধা জেনারেল হাসপাতালে এনে ভর্তি করা হয়।

​ভুক্তভোগী শ্রী কালু চন্দ্র দাস বলেন, “আসামিরা অত্যন্ত দুর্দান্ত, দাঙ্গাবাজ এবং ভূমিদস্যু প্রকৃতির লোক। তারা প্রকাশ্য দিবালোকে আমাদের পৈতৃক জমি দখল করতে চায় এবং প্রতিবাদ করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। আমার ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও ভাইপো হাসপাতালে কাতরাচ্ছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

​এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বল্লমঝাড় গ্রামে মারামারির ঘটনায় একটি লিখিত অভিযোগ (এজাহার) পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

error: Content is protected !!

বসতভিটার সীমানা বিরোধে নৃশংস হামলা: অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের ৪ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম, থানায় এজাহার

প্রকাশের সময়: ০৫:১০:২২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬