বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রীজের ওপরই ব্লক নির্মাণ,গাইবান্ধার লোহাছোরা ব্রীজ চরম ঝুঁকিতে, এলজিইডির নীরবতা নিয়ে প্রশ্ন!

জনগণের যাতায়াতের সুবিধার্থে কোটি টাকা ব্যয়ে নতুনভাবে সম্প্রসারণ ও নির্মাণ করা হচ্ছে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের ‘লোহাছোরা ব্রীজ’। কিন্তু উদ্বোধনের আগেই ব্রীজটির স্থায়িত্ব ও নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। সংশ্লিষ্ট ঠিকাদারের দায়িত্বহীনতা এবং খোদ নির্মাণাধীন ব্রীজের ওপরেই নিম্নমানের সামগ্রী দিয়ে ভারী সিসি ব্লক তৈরির এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।

​গত ২৪ জুন (২০২৬ খ্রিঃ) সরেজমিনে লোহাছোরা ব্রীজ এলাকায় গিয়ে দেখা যায় এক ভয়ানক চিত্র। সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও তদারককারীদের অনুপস্থিতির সুযোগ নিয়ে ব্রীজের মূল কাঠামোর (স্ল্যাব) ওপরেই দেদারসে চলছে ব্লক তৈরির কাজ। শুধু তাই নয়, ব্রীজের এই ব্লকের স্থায়িত্ব নিয়েও উঠেছে বড় প্রশ্ন। সরেজমিনে দেখা গেছে, ব্লকের কাজে ব্যবহার করা হচ্ছে অত্যন্ত নিম্নমানের দেশীয় বালু, সিমেন্ট এবং মাটি ও কাদা মিশ্রিত মরা পাথর।

​অভিজ্ঞ ও সচেতন মহলের মতে, নির্মাণাধীন ব্রীজের ওপর এভাবে ভারী সিসি ব্লক তৈরি করা প্রকৌশল বিদ্যার নিয়মকানুনের সম্পূর্ণ পরিপন্থী এবং একটি আত্মঘাতী সিদ্ধান্ত। ব্রীজটি চূড়ান্তভাবে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করার আগে তার নিজস্ব একটি নির্দিষ্ট ধারণক্ষমতা ও নকশা থাকে। কিন্তু ব্রীজের ওপরেই বালু, সিমেন্ট, পাথর ও কাঁচা ব্লকের টন কে টন অতিরিক্ত ওজন স্তূপ করে রাখায় ব্রীজের ধারণক্ষমতা ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।

​এখানেই শেষ নয়, ব্লক তৈরির সময় এবং শুকানোর পর তা স্থানান্তরের জন্য ব্যবহৃত ভারী ভাইব্রেটর মেশিনের তীব্র কম্পনে সদ্য নির্মিত ব্রীজের কংক্রিটে ইতিমধ্যেই অভ্যন্তরীণ বড় ধরনের ফাটল বা স্থায়ী কাঠামোগত ক্ষতি (Structural Damage) হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া ব্লক তৈরির পর তা কার্যক্ষম করতে ব্রীজের স্ল্যাবের ওপর কৃত্রিমভাবে পানি জমিয়ে রাখা হচ্ছে (কিউরিং)। এভাবে দীর্ঘ সময় পানি জমে থাকার ফলে ব্রীজের ভেতরের রড ও কংক্রিটের মারাত্মক ক্ষতি হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।

​এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদার প্রতিষ্ঠান সম্পূর্ণ নিজেদের খরচ বাঁচাতে এবং খামখেয়ালীপনা করে ব্রীজের বাইরের কোনো নিরাপদ বা সমতল জায়গায় ব্লক তৈরি না করে ব্রীজটিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। আর এই পুরো কর্মযজ্ঞ চলছে এলজিইডির চোখের সামনে, যা কর্তৃপক্ষের রহস্যজনক নীরবতাকে নির্দেশ করে।

​জনস্বার্থে এবং রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষায় সচেতন মহল অবিলম্বে এই ঝুঁকিপূর্ণ কাজ বন্ধ করার দাবি জানিয়েছেন। একই সাথে, ব্রীজের কাঠামোর কোনো ক্ষতি হয়েছে কি না তা খতিয়ে দেখে লোহাছোরা ব্রীজ রক্ষার্থে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে তদন্তপূর্বক কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন গাইবান্ধার সর্বস্তরের জনগণ।

জনপ্রিয়

error: Content is protected !!

ব্রীজের ওপরই ব্লক নির্মাণ,গাইবান্ধার লোহাছোরা ব্রীজ চরম ঝুঁকিতে, এলজিইডির নীরবতা নিয়ে প্রশ্ন!

প্রকাশের সময়: ০১:৪৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬