শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় গভীর রাতে যুবককে কুপিয়ে টাকা ছিনতাই, আশঙ্কাজনক অবস্থায় রংপুরে রেফার

গাইবান্ধা সদর উপজেলার  ১০নং ঘাগোয়া ইউনিয়নের উত্তর ঘাগোয়া মহুরী পাড়ায় গভীর রাতে এক যুবককে পথরোধ করে টাকা ছিনতাই ও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার খবর পাওয়া গেছে। গত রাত আনুমানিক ১২টার দিকে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। আহত যুবক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফেরার পথে ওই যুবক  একদল চিহ্নিত অপরাধী, সুদ ব্যবসায়ী ও মাদকাসক্ত যুবক তার পথরোধ করে। অপরাধীরা জোরপূর্বক তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি চিৎকার ও বাধা দেওয়ার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে রাস্তায় ফেলে রেখে যায়।

​পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চিকিৎসকরা জানিয়েছেন, যুবকের শরীরে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক।

​এদিকে স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে, হামলাকারীরা এলাকার একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থীর অত্যন্ত ঘনিষ্ঠ এবং আপন শ্যালক হওয়ায় ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। অপরাধীদের বাঁচাতে একটি প্রভাবশালী মহল মামলা ও আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

​এই রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

​এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনার খবর তারা পেয়েছেন এবং লিখিত অভিযোগ পাওয়ার সাথে সাথেই অপরাধীদের গ্রেপ্তারে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধী যে-ই হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।

জনপ্রিয়

error: Content is protected !!

গাইবান্ধায় গভীর রাতে যুবককে কুপিয়ে টাকা ছিনতাই, আশঙ্কাজনক অবস্থায় রংপুরে রেফার

প্রকাশের সময়: ১০:৫৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬