শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের দাবিতে তরুণীর অনশন! থানায় সালিশের নামে ধামাচাপার চেষ্টা, ৩৬ ঘণ্টাতেও মেলেনি সমাধান!

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের হরিপুর গ্রামে প্রেমের সম্পর্কের জেরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া এক তরুণীকে নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনার ৩৬ ঘণ্টা অতিবাহিত হলেও আইনি কোনো সমাধান মেলেনি। উল্টো প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি ও স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে পুরো ঘটনাটি ধামাচাপা দেওয়ার মরিয়া চেষ্টা চলছে বলে তীব্র অভিযোগ উঠেছে।

​স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, ফুলছড়ির হরিপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে সোয়াইব মিয়ার সঙ্গে স্থানীয় তরুণী জান্নাতি আক্তারের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় গত ২৬ জুন বিয়ের দাবিতে প্রেমিক সোয়াইবের বাড়িতে অবস্থান নেন ওই তরুণী। তবে দিনভর অতিবাহিত হলেও সোয়াইবের পরিবার বিয়েতে স্বীকৃতি না দিয়ে উল্টো চড়াও হয়। পরবর্তীতে পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয়দের চাপের মুখে প্রশাসনকে খবর দেওয়া হলে তরুণীকে উদ্ধার করে ফুলছড়ি থানায় নেওয়া হয়।

​ভুক্তভোগী পক্ষের অভিযোগ, আজ সকাল ১১টায় ফুলছড়ি থানায় উভয় পক্ষকে নিয়ে বিষয়টি সুরাহা করার কথা ছিল। কিন্তু দুপুরের পর থেকেই স্থানীয় কতিপয় প্রভাবশালী রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধি থানায় এসে অবস্থান নেন। তারা ঘটনার সুষ্ঠু আইনি সমাধানের পথ রুদ্ধ করে প্রভাব খাটিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন।

​সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে ঘটনার আলামত নষ্ট করা নিয়ে। ভুক্তভোগী পরিবারের দাবি, তরুণীর কাছে থাকা মোবাইল ফোনটি জোরপূর্বক জব্দ করে তার ভেতর সংরক্ষিত সম্পর্কের যাবতীয় ছবি ও ভিডিও প্রমাণ মুছে ফেলা হয়েছে। এছাড়া প্রেমিকের বাড়িতে অবস্থানকালে ওই তরুণীকে নির্মমভাবে মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। বর্তমানে তার মুখমণ্ডলের বিভিন্ন স্থানে কাটা-ছেঁড়া ও ফোলা জখম রয়েছে এবং তিনি শারীরিকভাবে চরম বিপর্যস্ত ও দুর্বল হয়ে পড়েছেন।

​এদিকে, ধামাচাপা দেওয়ার জোরালো অভিযোগ ও সমঝোতা বৈঠকের নামে কালক্ষেপণ চলায় অভিযুক্ত সোয়াইব মিয়ার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এমনকি মোবাইল থেকে তথ্য মুছে ফেলা বা প্রভাবশালীদের চাপ প্রয়োগের বিষয়ে থানা পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

​ঘটনার ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো কূলকিনারা না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় সচেতন মহল। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত, আলামত নষ্টকারীদের চিহ্নিতকরণ এবং আইন অনুযায়ী অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।

জনপ্রিয়

হিলিতে সাংবাদিকদের আড়ালে ‘ভিটামিন এ প্লাস’ এডভোকেসি সভা, প্রচারহীনতায় ক্যাম্পেইন ভেস্তে যাওয়ার শঙ্কা!

error: Content is protected !!

বিয়ের দাবিতে তরুণীর অনশন! থানায় সালিশের নামে ধামাচাপার চেষ্টা, ৩৬ ঘণ্টাতেও মেলেনি সমাধান!

প্রকাশের সময়: ১০:৩২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬