বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক মামলার হাজিরা দিতে এসে গ্রেফতার হয়েছেন কুখ্যাত মাদক সম্রাট পুটু 

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১২:০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা জজ কোর্টে একটি পুরনো মাদক মামলায় হাজিরা দিতে এসে গ্রেফতার হয়েছেন মাদক সম্রাট  ইখলাছুর রহমান পুটু । গেল সোমবার দুপুরে আদালত চত্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করেন।

​আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ইখলাছুর রহমান পুটু ২০১৭-১৮ অর্থবছরে দায়ের হওয়া একটি মাদক মামলার এজাহারনামীয় অভিযুক্ত আসামি। ওই মামলার নিয়মিত আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সোমবার দুপুরে তিনি গাইবান্ধা জেলা জজ কোর্টে হাজিরা দিতে আসেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আদালত চত্বরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

স্থানীয় সুত্রে আরো জানাগেছে, এই মাদক সম্রাট পুটু এলাকার যুব সমাজ ধ্বংসের মুল কারিগড়। লোক দেখানো জনসেবার আড়ালে তার মুল ব্যবসা মাদকের।  এবিষয়ে বিভিন্ন সময় পত্রপত্রিকায় লেখালেখি হলেও ধরাকে সরা জ্ঞান করেই মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল এই পুটু।  তার আটকের খবরে এলাকায় অনেকটা স্বস্তি ফিরে এসেছে।

​সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমেই কারাগারে পাঠানো হয়েছে।

​এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, পূর্বের মাদক মামলার ওয়ারেন্ট বা আইনি নির্দেশনার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। দেশের প্রচলিত আইন ও আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কর্মকর্তা বদলি হলেও বাংলো ছাড়েননি কথিত স্ত্রী সুমি : গাইবান্ধা জেলা পরিষদে তোলপাড়, সরকারি মালামাল পাচারের অভিযোগ

error: Content is protected !!

মাদক মামলার হাজিরা দিতে এসে গ্রেফতার হয়েছেন কুখ্যাত মাদক সম্রাট পুটু 

প্রকাশের সময়: ১২:০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬