মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দুই ভাইয়ের ‘পলাতক জীবন’ শেষ: অবসরপ্রাপ্ত শিক্ষক হত্যায় আরও এক আসামি খাঁচায়

রক্তাক্ত সেই সকালের পর ভেবেছিলেন ঢাকার জনসমুদ্রে হারিয়ে গিয়ে রক্ষা পেয়ে যাবেন। কিন্তু শেষ রক্ষা আর হলো না। জমি নিয়ে বিরোধের জেরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক কফিল উদ্দিন মাস্টারকে পিটিয়ে হত্যার মামলার অন্যতম আসামি শরিফুল ইসলাম ওরফে সাবু এখন শ্রীঘরে।

রোববার রাতে ঢাকার সাভার এলাকা থেকে র‍্যাব তাকে গ্রেফতার করে। এর ঠিক কিছুদিন আগেই গত ২৮ জুন গাজীপুর থেকে গ্রেফতার হয়েছিলেন তার আপন ভাই ও এই মামলার প্রধান আসামি ইউপি সদস্য আব্দুল জলিল। হত্যাকাণ্ডের পর থেকেই দুই ভাই দেশের বিভিন্ন প্রান্তে আত্মগোপনে ছিলেন।

​নিহত কফিল উদ্দিন মাস্টার গোবিন্দগঞ্জ উপজেলার হরিপুর মধ্যপাড়া গ্রামের রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ছিলেন। গ্রেফতার শরিফুল ইসলাম সাবু একই গ্রামের শামসুল হকের ছেলে এবং স্থানীয় হরিরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুল জলিলের ভাই।

ঘটনার সূত্রপাত গত ২৮ এপ্রিল সকালে। বাড়ির পাশের একটি জমিতে ধান কাটতে গিয়েছিলেন কফিল উদ্দিন মাস্টার। কিন্তু জমি নিয়ে আগে থেকেই আব্দুল জলিল ও তার পরিবারের সঙ্গে বিরোধ চলছিল। সেখানে আসামিরা তার ওপর চড়াও হয় এবং বাকবিতণ্ডার একপর্যায়ে নির্মমভাবে মারধর করলে ঘটনাস্থলেই প্রাণ হারান প্রবীণ এই শিক্ষক।

​এই নৃশংস ঘটনার দুই দিন পর নিহতের স্ত্রী জুলেখা ইয়াসমিন পান্না বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলারই ৬ নম্বর এজাহারনামীয় আসামি হলেন এই সাবু।

​গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে ইতিমধ্যেই কারাগারে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের ধরতেও পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

স্টপ পেমেন্ট’ নির্দেশনার পরও বহাল তবিয়তে ঢোলভাঙ্গা কলেজের অধ্যক্ষ, কেন হচ্ছে না বরখাস্ত? ​

error: Content is protected !!

দুই ভাইয়ের ‘পলাতক জীবন’ শেষ: অবসরপ্রাপ্ত শিক্ষক হত্যায় আরও এক আসামি খাঁচায়

প্রকাশের সময়: ০২:৩০:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬