রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চলন্ত খেয়া নৌকায় চাইনিজ কুড়াল দেখিয়ে দুর্ধর্ষ ছিনতাই: মোবাইলসহ লুটে নিলো ৭ লাখ টাকা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৮:০৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২১৩ বার পড়া হয়েছে

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার যমুনা নদীর চরাঞ্চল থেকে ফেরার পথে ব্র্যাকের দুই কর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উপজেলার ফজলুপুর ইউনিয়ন সংলগ্ন চরাঞ্চলের মাঝনদীতে এ ঘটনা ঘটে।

​ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্র্যাকের দুই কর্মী ফজলুপুর ইউনিয়নের চরাঞ্চল থেকে গ্রাহকদের সঞ্চয়ের টাকা উত্তোলন শেষে একটি খেয়া নৌকাযোগে ফুলছড়ি উপজেলা সদরের অফিসের উদ্দেশ্যে রওনা হন। নৌকাটি মাঝনদীতে পৌঁছালে আকস্মিক কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র (চাইনিজ কুড়াল) প্রদর্শন করে নৌকার গতি রোধ করে। এ সময় অস্ত্রের মুখে নৌকার যাত্রী ও ব্র্যাক কর্মীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

​দুষ্কৃতকারীরা ব্র্যাক কর্মীদের অবরুদ্ধ করে তাদের কাছে থাকা সঞ্চয় আদায়ের নগদ প্রায় ৭ লাখ টাকা ছিনিয়ে নেয়। এছাড়া নৌকায় থাকা অন্যান্য সাধারণ যাত্রীদের কাছ থেকেও বেশ কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

​চরাঞ্চলে প্রকাশ্য দিবালোকে চলন্ত নৌকায় এমন দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও এনজিও কর্মীদের মাঝে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

​এ বিষয়ে স্থানীয় থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার খবর পাওয়ার পর পরই পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। দুর্গম চরাঞ্চলের নদীপথে এ ঘটনায় জড়িত অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং লুণ্ঠিত টাকা ও মোবাইল উদ্ধারে পুলিশি অভিযান শুরু হয়েছে।

জনপ্রিয়

তৃণমূল জয়ের ছক বিএনপির: গাইবান্ধা সদরের ১৩ ইউনিয়নে ধানের শীষের ফরম নিলেন প্রার্থীরা

error: Content is protected !!

চলন্ত খেয়া নৌকায় চাইনিজ কুড়াল দেখিয়ে দুর্ধর্ষ ছিনতাই: মোবাইলসহ লুটে নিলো ৭ লাখ টাকা

প্রকাশের সময়: ০৮:০৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬