রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাউবোর হরিলুট: এমপি’র হাতে ধরা পড়ল নির্বাহী প্রকৌশলী, এসডি সায়েম এবং ঠিকাদারের দৃশ্যমান দূর্ণীতি

গাইবান্ধা জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের দুর্নীতি, অনিয়ম ও পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দিয়ে সরকারি অর্থ লোপাটের বিষয়টি দীর্ঘদিন ধরেই জেলাজুড়ে টক অব দ্য টাউন। বিশেষ করে সাঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় পাউবোর নির্বাহী প্রকৌশলী এবং উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডি) সায়েম আহমেদের প্রত্যক্ষ সহায়তায় এবং তাদের পছন্দের সিন্ডিকেট ঠিকাদারদের যোগসাজশে বাঁধ নির্মাণ ও নদী শাসনের নামে কোটি কোটি টাকার হরিলুট ও অপকর্মের অভিযোগ আসছিল। এতদিনের সেই অলিখিত ‘ওপেন সিক্রেট’ দুর্নীতি এবার আর ঢাকা থাকল না। স্বয়ং ফুলছড়ি – সাঘাটা আসনের সংসদ সদস্যের আকস্মিক অভিযানে হাতেনাতে ধরা পড়েছে তাদের এই বিশাল অনিয়মের সাম্রাজ্য।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলছড়ি উপজেলার ফজলুপুর সহ বিভিন্ন পয়েন্টে পানি উন্নয়ন বোর্ডের চলমান উন্নয়ন ও সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও গুণগত মানহীন সামগ্রী ব্যবহারের সুনির্দিষ্ট অভিযোগ ওঠে। নির্বাহী প্রকৌশলী এবং এসডি সায়েম সিন্ডিকেটের আশীর্বাদপুষ্ট পছন্দের ঠিকাদারেরা নিয়মনীতির তোয়াক্কা না করে দায়সারাভাবে কাজ শেষ করে আসছিল। নদী তীরবর্তী মানুষ যখন ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে, তখন এই চক্রটি সরকারি অর্থ পকেটে ভরতে ব্যস্ত।

​ভুক্তভোগী জনগণের ধারাবাহিক অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি ফুলছড়ি- সাঘাটা আসনের সংসদ সদস্য আকস্মিক পরিদর্শনে যান। সেখানে গিয়ে কাজের চরম গাফিলতি, প্রাক্কলন (এস্টিমেট) অনুযায়ী কাজ না করা এবং নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রমাণ পান তিনি। এ সময় এমপি মহোদয় পানি উন্নয়ন বোর্ডের এই দুই শীর্ষ কর্মকর্তা ও তাদের সুবিধাভোগী ঠিকাদারের অপকর্মের চিত্র হাতেনাতে ধরে ফেলেন এবং চরম ক্ষোভ প্রকাশ করেন। তিনি তাৎক্ষণিকভাবে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

​সংসদ সদস্যের এই সাহসী ও কঠোর পদক্ষেপের পর পুরো সাঘাটা তথা গাইবান্ধা জেলাজুড়ে সাধারণ মানুষের মাঝে স্বস্তি নেমে এসেছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী ও এসডি সায়েম নিজেদের পিঠ বাঁচাতে নানা মহলে দৌড়ঝাঁপ ও তদবির শুরু করেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আমরা এখনো কাজ বুঝে নেই নি,বুঝে নেয়ার পর এমন অনিয়ম দুর্ণীতি সামনে আসলে বিষয়টি ভিন্ন ছিল।
তবে পাশ থেকে মেশিন বসিয়ে বালু উঠানোর বিষয় টি তিনি কঠোর ভাবে দেখবেন বলে আশ্বাস প্রদান করেন।

এলাকার সচেতন মহল ও ভুক্তভোগী সাধারণ মানুষ নদী ভাঙন রোধ ও সরকারের কোটি কোটি টাকা লোপাটকারী এই দুর্নীতিবাজ কর্মকর্তা ও লুটপাটকারী ঠিকাদার সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় তদন্তসহ দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।

জনপ্রিয়

বাদিয়াখালীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত: ঘটনা ধামাচাপা দিতে মরিয়া স্থানীয় দালাল চক্র!

error: Content is protected !!

পাউবোর হরিলুট: এমপি’র হাতে ধরা পড়ল নির্বাহী প্রকৌশলী, এসডি সায়েম এবং ঠিকাদারের দৃশ্যমান দূর্ণীতি

প্রকাশের সময়: ১১:৫০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬