রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নেশার আগুনে পুড়ল পারিবারিক বন্ধন: গাইবান্ধায় ঘুমন্ত চাচাকে গলা কেটে হত্যা, ঘাতক ভাতিজা পলাতক

মাদকাসক্তের চরম পরিণতি আর পারিবারিক কলহের জের ধরে গাইবান্ধার ফুলছড়িতে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের কেতকিরহাট মাঝিপাড়া এলাকায় ঘুমন্ত অবস্থায় আপন চাচা শাহ জালালকে (৪৫) গলা কেটে হত্যা করেছে তার মাদকাসক্ত ভাতিজা গোলাম হোসেন। কেবল হত্যাই নয়, প্রতিবেশীরা যাতে তাৎক্ষণিক উদ্ধার করতে না পারে, সেজন্য আশপাশের ঘরের দরজাও বাইরে থেকে আটকে দিয়ে ঠাণ্ডা মাথায় এই হত্যাকাণ্ড চালায় ঘাতক ভাতিজা। ঘটনার পর থেকেই অভিযুক্ত গোলাম হোসেন পলাতক রয়েছে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গোলাম হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য প্রায়শই সে পরিবারে নির্যাতন ও বিশৃঙ্খলা সৃষ্টি করত। একজন সচেতন অভিভাবক হিসেবে চাচা শাহ জালাল ভাতিজার এই অনৈতিক কর্মকাণ্ড এবং পারিবারিক নির্যাতনের তীব্র প্রতিবাদ করতেন। আর এই প্রতিবাদই কাল হলো শাহ জালালের জন্য। চাচার ওপর দীর্ঘদিন ধরে মনে ক্ষোভ পুষে রেখেছিল গোলাম হোসেন।

​রবিবার গভীর রাতে যখন পুরো গ্রাম নিঝুম, তখন নিজের নৃশংস পরিকল্পনা বাস্তবায়ন করে গোলাম হোসেন। অত্যন্ত সুপরিকল্পিতভাবে প্রথমে সে প্রতিবেশীদের ঘরের দরজা বাইরে থেকে আটকে দেয়, যেন চিৎকারে কেউ এগিয়ে আসতে না পারে। এরপর ঘরে ঢুকে ঘুমন্ত চাচা শাহ জালালের ওপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং গলা কেটে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

​ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত শাহ জালালের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা ধারালো ছুরি জব্দ করা হয়েছে।

​ওসি আরও জানান, মাদকাসক্ত ঘাতক গোলাম হোসেনকে আইনের আওতায় আনতে পুলিশ ইতিমধ্যেই বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান শুরু করেছে। এই ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্য বিরাজ করছে।

জনপ্রিয়

পরীক্ষার মাঠে জুমারবাড়ী মডেল স্কুলের ধামাকা: ৪০ পরীক্ষার্থীর ৩০ জনেরই বাজিমাত!

error: Content is protected !!

নেশার আগুনে পুড়ল পারিবারিক বন্ধন: গাইবান্ধায় ঘুমন্ত চাচাকে গলা কেটে হত্যা, ঘাতক ভাতিজা পলাতক

প্রকাশের সময়: ১১:৫৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬