রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাইবান্ধা সদর থানা এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ উজ্জল মিয়া (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

​ডিবি সূত্রে জানা যায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে একটি চৌকস আভিযানিক টিম মাদক ও জুয়া বিরোধী অভিযান পরিচালনায় নামে। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদরের ২ নং মালিবাড়ী ইউপির ৫নং ওয়ার্ডের কিসামত মালিবাড়ি মধ্যপাড়া গ্রামস্থ জনৈক লাল মিয়ার বাড়ির সামনের পাকা রাস্তার ওপর অভিযান চালায় ডিবি পুলিশ।

​সেখানে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার সময় ধাওয়া করে আসামি মোঃ উজ্জল মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত উজ্জল মিয়া গাইবান্ধা থানার কাউন্সিলর বাজার এলাকার মোঃ হাবিবুর রহমানের ছেলে।

​পরবর্তীতে তল্লাশি চালিয়ে আটককৃত আসামির  প্যান্টের  পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ১ পোটলায় থাকা ৭০ (সত্তর) পিস কমলা রঙের অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

জনপ্রিয়

পরীক্ষার মাঠে জুমারবাড়ী মডেল স্কুলের ধামাকা: ৪০ পরীক্ষার্থীর ৩০ জনেরই বাজিমাত!

error: Content is protected !!

গাইবান্ধায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের সময়: ০৬:৩৬:০০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬