বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঘাঘটের গ্রাসে শহররক্ষা বাঁধ: খড়গ হস্ত জেলা প্রশাসন, ‘অপরাধী’ বালু ব্যবসায়ী

একদিকে ঘাঘট নদীর তীব্র ভাঙন, অন্যদিকে একশ্রেণির অসাধু ব্যবসায়ীর চরম খামখেয়ালিপনা—এই দুইয়ের যাঁতাকলে পড়ে এখন চরম ঝুঁকিতে গাইবান্ধা শহররক্ষা বাঁধ। শহরের ডেভিড কোম্পানি পাড়া এলাকায় বাঁধের অস্তিত্ব এখন হুমকির মুখে।

​পরিস্থিতি কতটা ভয়াবহ, তা টের পাওয়া গেল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের এক উচ্চপর্যায়ের দল যখন এলাকাটি পরিদর্শনে যান। জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার নেতৃত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ইউএনও এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ বিশাল টিম যখন বাঁধের ওপর দাঁড়ান, তখন নদী আর বাঁধের দূরত্ব মাত্র দুই থেকে আড়াই ফুট!

​কিন্তু নাটকের আসল অংশ তখনো বাকি। পরিদর্শনের সময় দেখা যায়, প্রকৃতির এই তাণ্ডবের মধ্যেই মানুষের তৈরি এক কৃত্রিম সংকট বাঁধটিকে আরও দুর্বল করে তুলেছে। একটি বালুবাহী বোলগেট থেকে বালু এনে স্তূপ করে রাখা হয়েছে খোদ বাঁধের ওপরেই। নদীভাঙনের এই ক্রান্তিলগ্নে এমন কর্মকাণ্ড দেখে জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে ওই বালু ব্যবসায়ীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং বাঁধে সব ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে কঠোর নজরদারির হুঁশিয়ারি দেন।

​জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, শহর রক্ষায় সমন্বিতভাবে দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শুরু করা হবে। তবে স্থানীয়দের দাবি একটাই—জোড়াতালির মেরামত নয়, গাইবান্ধা শহরকে বাঁচাতে এবার চাই স্থায়ী ও টেকসই নদীশাসন।

জনপ্রিয়

সাঁথিয়ায় প্রকাশ্য দিবালোকে প্রবীণ সাংবাদিক ও শিক্ষককে লাঞ্ছিত করল এনসিপি নেতার নেতৃত্বাধীন সন্ত্রাসী বাহিনী: গণমাধ্যমকর্মীদের তীব্র ক্ষোভ

error: Content is protected !!

ঘাঘটের গ্রাসে শহররক্ষা বাঁধ: খড়গ হস্ত জেলা প্রশাসন, ‘অপরাধী’ বালু ব্যবসায়ী

প্রকাশের সময়: ০৩:২১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬