বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাঁথিয়ায় প্রকাশ্য দিবালোকে প্রবীণ সাংবাদিক ও শিক্ষককে লাঞ্ছিত করল এনসিপি নেতার নেতৃত্বাধীন সন্ত্রাসী বাহিনী: গণমাধ্যমকর্মীদের তীব্র ক্ষোভ

পাবনার সাঁথিয়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের সাঁথিয়া প্রতিনিধি অধ্যক্ষ আব্দুদ দাইন সরকারের ওপর প্রকাশ্য দিবালোকে বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

গতকাল সকাল আনুমানিক ১০টার দিকে সাঁথিয়া প্রেসক্লাব চত্বরে এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে। রাজনৈতিক পরিচয়ধারী চিহ্নিত একদল সন্ত্রাসী এই হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

​ভুক্তভোগী সাংবাদিক ও স্থানীয় সূত্রে জানা গেছে,  সাঁথিয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছিল। জ্যেষ্ঠ সাংবাদিক অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার সকালে ভোট দেওয়ার উদ্দেশ্যে প্রেসক্লাব চত্বরে উপস্থিত হন। এ সময় রাজনৈতিক দল এনসিপির সাঁথিয়া উপজেলা আহ্বায়ক বকুল হোসেন ও তার ছোট ভাই মিজানুর রহমান ফুলের নেতৃত্বে ৮-১০ জনের একটি সন্ত্রাসী দল তার ওপর অতর্কিত হামলা চালায়।

​হামলাকারীরা প্রবীণ এই সাংবাদিক ও শিক্ষককে প্রকাশ্য দিবালোকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্তা করে। ঘটনার সময় হামলাকারীদের সাথে পিপুলিয়া গ্রামের মোজাম্মেল ওরফে মোজার ছেলে বকুল ও ফুল এবং খানমামুদপুর গ্রামের সিরাজের ছেলে ঠান্ডুসহ অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজন অংশ নেয়। ঘটনার পর পরই স্থানীয় সংবাদকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে রক্তাক্ত ও লাঞ্ছিত অবস্থায় অধ্যক্ষ আব্দুদ দাইন সরকারকে উদ্ধার করেন।

​এদিকে একজন বর্ষীয়ান সাংবাদিক এবং সম্মানিত শিক্ষকের ওপর প্রকাশ্য দিবালোকে এমন কাপুরুষোচিত ও বর্বরোচিত হামলার ঘটনায় সাঁথিয়াসহ গোটা পাবনা জেলার গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। স্থানীয় সাংবাদিক সমাজ ও সুশীল সমাজ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

​সাংবাদিক নেতারা এক যৌথ বিবৃতিতে বলেছেন, “পেশাগত দায়িত্ব পালন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে গিয়ে একজন প্রবীণ সাংবাদিকের ওপর এই ধরনের হামলা মুক্ত গণমাধ্যম এবং স্বাধীন সাংবাদিকতার ওপর চরম আঘাত। হামলাকারীরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, তাদের ছাড় দেওয়া হবে না।

​রিপোর্ট লেখা পর্যন্ত সাংবাদিক সমাজ ও স্থানীয় বিভিন্ন মহল থেকে অবিলম্বে এই হামলার মূল হোতা বকুল, ফুল ও ঠান্ডুসহ জড়িত সকল সন্ত্রাসীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়েছে। অন্যথায় আরও কঠোর কর্মসূচির আলটিমেটাম দিয়েছেন গণমাধ্যমকর্মীরা।

জনপ্রিয়

error: Content is protected !!

সাঁথিয়ায় প্রকাশ্য দিবালোকে প্রবীণ সাংবাদিক ও শিক্ষককে লাঞ্ছিত করল এনসিপি নেতার নেতৃত্বাধীন সন্ত্রাসী বাহিনী: গণমাধ্যমকর্মীদের তীব্র ক্ষোভ

প্রকাশের সময়: ১২:৫০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬