শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যরাতে আকস্মিক মিছিল করায় গোবিন্দগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা লাবিব গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে

গোপালগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে মধ্যরাতে আকস্মিক মিছিল বের করার অভিযোগে মো. লাবিব হাসান (৩৩) নামে এক সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৭ জুলাই) তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গেল ১৬ জুলাই (বৃহস্পতিবার) রাতে উপজেলার বালুয়া বাজার এলাকায় হঠাৎ একটি আকস্মিক মিছিল বের করা হয়। গোপালগঞ্জের ঘটনার বিচারের দাবিতে আয়োজিত ওই মিছিলে নেতৃত্ব দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে লাবিব হাসানকে গ্রেপ্তার করে।

​আজ শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃত লাবিবকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

​গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,​বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজই আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে।”

জনপ্রিয়

error: Content is protected !!

মধ্যরাতে আকস্মিক মিছিল করায় গোবিন্দগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা লাবিব গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে

প্রকাশের সময়: ০৯:১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬