শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবি পুলিশের চমক- ২২০০ কেজি অবৈধ জিরাসহ গ্রেপ্তার ২

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৩:৫৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

মসলার আড়ালে অবৈধ পণ্যের কারবার রুখে দিল গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। জেলা শহরের প্রাণকেন্দ্র ডিসি অফিসের সামনে বৃহস্পতিবার দুপুরে এক অভিনব অভিযান চালিয়ে ৮৮ বস্তা অবৈধ ‘মিশরী জিরা’সহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

​গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়ার সারিয়াকান্দির নাজমুল হকের ছেলে আতিকুর রহমান এবং গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেলাডাঙ্গা এলাকার রুহুল আমিনের ছেলে শাহজালাল ।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধ উপায়ে শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত এলাকা থেকে মসলাজাতীয় পণ্য এনে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম ডিসি অফিসের সামনে উৎ পেতে থাকে। একটি সন্দেহভাজন ট্রলি থামিয়ে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে থোকে থোকে সাজানো জিরার বস্তা।

​অভিযানে ট্রলিটি জব্দের পাশাপাশি ৮৮টি বস্তায় রাখা প্রায় ২,২০০ কেজি অবৈধ মিশরী জিরা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য লাখ লাখ টাকা।

​
গোপন সংবাদের ভিত্তিতে ঝটিকা অভিযান চালিয়ে এই অবৈধ পণ্যের চালান জব্দ করা সম্ভব হয়েছে। অপরাধের পথ যত অভিনবই হোক না কেন, ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয়

সম্পর্কের দেয়াল ভেঙে খুন: সাদুল্লাপুরে ভাইয়ের হাতে ভাই নিহতের ঘটনায় মামলা, নারী গ্রেফতার”

error: Content is protected !!

ডিবি পুলিশের চমক- ২২০০ কেজি অবৈধ জিরাসহ গ্রেপ্তার ২

প্রকাশের সময়: ০৩:৫৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬