শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় অনলাইন জুয়া চক্রের মূলহোতা শিবু গ্রেপ্তার, জব্দ ৩ লাখ ৪২ হাজার টাকা

গাইবান্ধায় অনলাইন জুয়াবিরোধী বিশেষ অভিযানে চক্রের মূলহোতা শ্রী শুভজিত চন্দ্র সরকার ওরফে শিবু (৩০)-কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

​পুলিশ সুপার গাইবান্ধার দিকনির্দেশনায় এবং ডিবি ওসির নেতৃত্বে পরিচালিত অভিযানে সদর উপজেলার তালুক মন্দুয়ার এলাকা থেকে শিবুকে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে নগদ ৩ লাখ ৪২ হাজার টাকা, দুটি মোবাইল ফোন, একটি ই-পাসপোর্ট, এনআইডি কার্ড ও দুটি ব্লুটুথ স্পিকার জব্দ করা হয়।

​প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, চক্রটি বিদেশি ডিভাইস, ভিপিএন এবং ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করে দূরবর্তী স্থান থেকে বিকাশের এজেন্ট নম্বর ও অনলাইন ক্যাসিনো পরিচালনা করত। এছাড়া তারা ব্যাকআপ ও ই-মেইল ডিলিট পদ্ধতির মাধ্যমে জুয়ার তথ্য মুছে ফেলার কৌশল নেয়।

​অভিযানের সময় শিবুর সহযোগী অমিত, শিমুল, সাগর ও আনন্দ পালিয়ে যায়। আটক শিবুকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে এবং রিপোর্টের ভিত্তিতে নিয়মিত মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয়

error: Content is protected !!

গাইবান্ধায় অনলাইন জুয়া চক্রের মূলহোতা শিবু গ্রেপ্তার, জব্দ ৩ লাখ ৪২ হাজার টাকা

প্রকাশের সময়: ০১:৪২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬