
সামরিক ও বেসামরিক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন কাঠামো অনুযায়ী সর্বোচ্চ বেতন (গ্রেড-১) নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা এবং সর্বনিম্ন বেতন (গ্রেড-২০) ২০ হাজার টাকা।
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘বেতন ও চাকরি কমিশন, ২০২৬’ এবং সচিব কমিটির সুপারিশ পর্যালোচনা শেষে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে নতুন বেতন কাঠামোর বিস্তারিত দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
জাতীয় বেতন কমিশনের সুপারিশ প্রথমে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটি এবং পরবর্তীতে অর্থ মন্ত্রণালয় পর্যালোচনা করে মন্ত্রিসভায় উপস্থাপন করে।
চূড়ান্ত অনুমোদনের পর এখন অর্থ মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে, যা দ্রুতই জারি করা হবে।
নিজস্ব প্রতিবেদক 

















