বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইনে ভুয়া ঋণের ফাঁদ: নামিদামি ব্যাংকের লোগো ব্যবহার করে সর্বস্বান্ত হচ্ছে সাধারণ মানুষ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৫:৫৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যম ও ভুয়া ওয়েবসাইটের লোভনীয় বিজ্ঞাপনে পা দিয়ে নিঃস্ব হচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের সাধারণ মানুষ। ‘LoneCity24’ নামের একটি অনিবন্ধিত প্ল্যাটফর্মসহ একাধিক ভুয়া অনলাইন সাইট দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নাম-লোগো অবৈধভাবে ব্যবহার করে এই প্রতারণার ফাঁদ পেতেছে।

​অভিযোগে জানা গেছে, ফেসবুক ও মেসেঞ্জারে চটকদার বিজ্ঞাপন ছড়িয়ে ‘সহজ শর্তে ও দ্রুততম সময়ে ঋণ’ দেওয়ার প্রলোভন দেখাচ্ছে চক্রটি। বিজ্ঞাপনে ব্র্যাক ব্যাংক, সোনালী ব্যাংক, গ্রামীণ ব্যাংক, ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক ও আশার মতো সুপরিচিত প্রতিষ্ঠানের নাম ও লোগো যুক্ত করে সাধারণ গ্রাহকদের আস্থা অর্জনের অপচেষ্টা চালানো হচ্ছে।

​নাম প্রকাশ না করার শর্তে একাধিক ভুক্তভোগী জানান, জরুরি আর্থিক সংকটে পড়ে তারা এসব সাইটে আবেদন করেন। ঋণ অনুমোদনের নাটক সাজিয়ে প্রথমে ‘প্রসেসিং ফি’, ‘ভেরিফিকেশন চার্জ’ কিংবা ‘বিমা প্রিমিয়াম’-এর নামে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কয়েক হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়। টাকা পাঠানোর পরই প্ল্যাটফর্মের সব যোগাযোগ বন্ধ করে দেওয়া হয় এবং কোনো ঋণ দেওয়া হয় না। ভুক্তভোগীদের অধিকাংশই শ্রমজীবী ও স্বল্প আয়ের মানুষ, যারা আইনি ঝামেলা বা লোকলজ্জার ভয়ে অভিযোগ করতেও দ্বিধাবোধ করেন।

​সাইবার বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, কোনো তফসিলি ব্যাংক বা অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগমাধ্যমে মেসেঞ্জারের লিংকে বা ভুয়া ডোমেইনে ঢুকে অগ্রিম টাকার বিনিময়ে ঋণ প্রদান করে না। এমনকি সাইটটির বানানেও ভুল রয়েছে (যেমন: Loan-এর বদলে ‘Lone’ ব্যবহার)। এসব সাইটে ব্যক্তিগত তথ্য ও জাতীয় পরিচয়পত্র দিলে তা দিয়ে পরবর্তীতে ব্ল্যাকমেইলিং বা অন্যান্য আর্থিক অপরাধ সংঘটিত হতে পারে।

​বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, যেকোনো ঋণ কার্যক্রমের জন্য সরাসরি ব্যাংকের শাখা অথবা তাদের অফিসিয়াল ভেরিফায়েড অ্যাপ ছাড়া কোনো আর্থিক লেনদেন না করার জন্য নাগরিকদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার সাইবার ক্রাইম ইউনিটকে দ্রুত এই সক্রিয় চক্রটিকে চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন সচেতন মহল।

জনপ্রিয়

মেধার মূল্যায়নে নতুন দিনের স্বপ্ন দেখছে আলীগ্রাম

error: Content is protected !!

অনলাইনে ভুয়া ঋণের ফাঁদ: নামিদামি ব্যাংকের লোগো ব্যবহার করে সর্বস্বান্ত হচ্ছে সাধারণ মানুষ

প্রকাশের সময়: ০৫:৫৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬