বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কঞ্চিপাড়া ডিগ্রি কলেজের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ঘিরে অপপ্রচারের অভিযোগ, জেলা বিএনপির সাধারন সম্পাদকের  প্রতিবাদ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গাইবান্ধায় সংসদ সদস্য মমতাজ আলো আহমেদের সফর ও কঞ্চিপাড়া ডিগ্রি কলেজের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর প্রচারণার তীব্র প্রতিবাদ জানিয়েছেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল।

​নিজের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, গত ১৮ ও ১৯ অক্টোবর সংসদ সদস্যের গাইবান্ধায় অবস্থানকালে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদানসহ নির্ধারিত কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন।

​মাহমুদুন্নবী টিটুল উল্লেখ করেন, ১৮ অক্টোবর গাইবান্ধা সার্কিট হাউসে অবস্থানকালে বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও পেশাজীবী মানুষ সংসদ সদস্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানাতে আসেন। এ সময় কঞ্চিপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষসহ শিক্ষক-কর্মচারীরা কলেজটি সরকারিকরণের দাবিতে সংসদ সদস্যের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। শিক্ষকদের সঙ্গে পূর্বপরিচয়ের সূত্রে এবং তাঁদের অনুরোধেই তিনি ওই শুভেচ্ছা বিনিময়ের মুহূর্তে সেখানে উপস্থিত হন।

​কলেজের সঙ্গে পারিবারিক সম্পর্কের স্মৃতিচারণ করে তিনি বলেন, “কঞ্চিপাড়া ডিগ্রি কলেজের সঙ্গে আমার পরিবারের দীর্ঘদিনের আত্মিক যোগাযোগ রয়েছে। আমার বাবা, সাবেক সংসদ সদস্য মরহুম রুস্তম আলী মোল্লা এই কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। অতীতে আমিও এই শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব পালন করেছি।”

​বিবৃতিতে তিনি অভিযোগ করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল কলেজের অধ্যক্ষের রাজনৈতিক পরিচয় টেনে মূল ছবির একাংশ কেটে বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। এর মাধ্যমে স্থানীয় সংসদ সদস্য, বিএনপি দলীয় ভাবমূর্তি এবং তাঁর ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার চক্রান্ত করা হচ্ছে।

​এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতাকর্মী, গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের জনগণকে কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানান মাহমুদুন্নবী টিটুল।

জনপ্রিয়

error: Content is protected !!

কঞ্চিপাড়া ডিগ্রি কলেজের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ঘিরে অপপ্রচারের অভিযোগ, জেলা বিএনপির সাধারন সম্পাদকের  প্রতিবাদ

প্রকাশের সময়: ০১:২০:১০ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬