বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাস ট্রাক সংঘর্ষ মা-মেয়ে নিহত, আহত ৩০

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১০:০৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:  গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শেষ সীমানায় পঞ্চগড় হতে চট্রগ্রামগামী হানিফ পরিবহন ও ঢাকাগামী একই দিক থেকে আসা বাঁশ বোঝাই ট্রাকের সংঘর্ষে ঘটনায়  মা ও মেয়ে নিহত হয়েছে। গতকাল ১১ ফেব্রয়ারী মঙ্গলবার রাত ১০ টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কে পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ সীমান্ত এলাকা অভিরামপুর নামক বাজারে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনা কবলিত স্থানটি গোবিন্দগঞ্জ উপজেলার অন্তভুক্ত । এ সংঘর্ষে যানবাহন দুটি সড়কেরর পাশের দোকানে ঢুকে যায়। এতে ৪ টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ঘটনাস্থলেই মেয়ে শেফালী বেগম (৪৫) নিহত হয় এবং মা রাহেলা বেওয়া (৭৫) রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ১১.১৫ মিনিটে মারা যায়। নিহতরা  পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুর গ্রামের মৃত খোকা মিয়ার স্ত্রী ৫ সন্তানের জননী ও মেয়ে শেফালী বেগম ১ সন্তানের জননী। নিহত মা-মেয়ে গাড়ীর যাত্রী ছিলেন না। তারা  রাত সাড়ে ৯টার দিকে  অভিরামপুর বাজারের দোকানে পণ্য কিনতে আসে। এ সময় বাঁশ বোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে এ দূর্ঘটনায় পড়ে দুজনে প্রান হারান ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পঞ্চগড় হতে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি বাস ঢাকা মেট্রো-ব ১৫-৩৮০৪ ও একই দিক হতে আসা বাঁশ বোঝাই ট্রাকটি সিলেট-ট ১১-০৪৭৫ এর সংঘর্ষে এ ঘটনা ঘটে। হানিফ পরিবহনের যাত্রীদের মধ্যে কমপক্ষে ৩০ জন আহত হয়। আহতদের মধ্যে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০ জন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জনকে ভর্তি করা হয়েছে। তাৎক্ষনিক আহতদের পরিচয় পাওয়া যায়নি। সংঘর্ষে কবলিত উভয় পরিবহনের ড্রাইভার পলিয়ে গেলেও পরিবহন দুটি আটক করেছে পুলিশ। হাইওয়ে  পুলিশ বিষয়টি নিশ্চিত করে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান।

গাইবান্ধায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত ​

error: Content is protected !!

বাস ট্রাক সংঘর্ষ মা-মেয়ে নিহত, আহত ৩০

প্রকাশের সময়: ১০:০৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০