বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৬:১৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০
  • ২৬০ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে গতকাল শনিবার দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় বেগম খালেদা জিয়ার মুক্তি সম্বলিত লিফলেট জনগণের মধ্যে বিতরণ করা হয়। পরে মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে এসে এক সমাবেশে মিলিত হয়।

জেলা বিএনপির সহ-ভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সদর থানা বিএনপির আহবায়ক খন্দকার ওমর ফারুক সেলু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. ইলিয়াস হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি কাজী আমিরুল ইসলাম ফকু, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, শহর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হানিফ বেলাল, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল হাই, জেলা তাতীদলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন পল্টন, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, মহিলা দল নেত্রী তমা বেগম, লাইলী বেগম, ছাত্রদল নেতা শহীদুজ্জামান শাহীন, মিরাজুল ইসলাম, রবিন মিয়া, ইমতিয়াজ আহমেদ রনি, শ্রমিক নেতা জাহিদ হাসান বিপ্লব প্রমুখ। বক্তারা বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

গাইবান্ধায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত ​

error: Content is protected !!

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ

প্রকাশের সময়: ০৬:১৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০