মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আট টি বাড়ি লকডাউন

রংপুর প্রতিনিধি: রংপুর সদরের সদ্যপুস্কিণী ইউনিয়নের জানকি ধাপের হাট এলাকায় আটটি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। শনিবার দুপুরে জেলা সিভিল সার্জন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই এলাকায় যেয়ে আটটি বাড়ি লকডাউন করেন।
রংপুর সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানিয়েছেন, ওই এলাকার পঞ্চাউর্ধ এক ব্যাক্তি কয়েকদিন আগে ঢাকা থেকে নিজ বাড়িতে আসার পথে বগুড়ায় পৌঁছে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সেখানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয় এবং জামাতা তার শ্বশুর বাড়ি জানকি ধাপের হাটে অবস্থান করায় ওই বাড়িসহ আশেপাশের সাতটি বাড়ি লকডাউন করা হয়েছে।
ওই ব্যক্তির জামাতা জানান, তার শ্বশুর ঢাকায় কাওরান বাজারের সবজি বাজারে নৈশপ্রহরী হিসেবে ১০ বছর ধরে কাজ করতেন। গত রোববার ট্রাকে করে ঢাকা থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় বগুড়ায় পৌঁছে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়। খবর পেয়ে এই দিন বগুড়ায় তাকে দেখতে যান জামাতা। পরে বগুড়া জেলা করোনা প্রতিরোধ কমিটি তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের আইসোলেশন বিভাগে রাখেন। বুধবার আইইডিসিআর থেকে শ্বশুরের নমুনা সংগ্রহ করা হয়। এতে করোনা ভাইরাস শনাক্ত হয়।

‘ছাত্রলীগ ট্যাগে’ যুবক গ্রেপ্তার: দুই মাস কারাগারে নাছিম, নবজাতকের মুখ দেখেননি বাবা

error: Content is protected !!

আট টি বাড়ি লকডাউন

প্রকাশের সময়: ০৪:২৪:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০