বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাসে আগুন লেগে ৩৬ ওমরাহ যাত্রী নিহত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৬:২৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯
  • ৩৭৬ বার পড়া হয়েছে
ডেক্স নিউজঃ সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে ওমরাহ যাত্রী বহনকারী একটি বাসে আগুন ধরে যায়। এতে ওই বাসে থাকা ৩৬ জন যাত্রী মারা গেছেন। নিহতরা সবাই বিদেশি হলেও কোনো বাংলাদেশি আছেন কি-না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। গতকাল বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে (বাংলাদেশ সময় রাত ১০টা) মদিনার ১৭০ কিলোমিটার দূরে আল-আখাল গ্রামের হিজরা রোডে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি জানায়, এশিয়ান ও আরব দেশের নাগরিকদের বহনকারী বাসটিতে ৩৯ জন ছিলেন। বেসরকারি পরিবহনের বাসটি একটি লোডারের (সাধারণত নির্মাণকাজে ব্যবহৃত ভারী গাড়ি) সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটিতে আগুন ধরে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নিকটস্থ আল-হামনা হাসপাতালে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় ৩৬ জনের তথ্য নিশ্চিত করেছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় রেড ক্রিসেন্টসহ অন্যান্য জরুরি সেবা সংস্থা। এ দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় পাওয়া 

আদালতের নথি গায়েব ও আদেশে কাটাকাটি: বড়দের ‘শিশু’ সাজিয়ে জামিন, আইনজীবী ও পুলিশ সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

error: Content is protected !!

বাসে আগুন লেগে ৩৬ ওমরাহ যাত্রী নিহত

প্রকাশের সময়: ০৬:২৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯