বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সরকার যেভাবে দেশ চালাচ্ছে তাতে তো কারো জবাবদিহিতা নেই – মির্জা ফখরুল

আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যৌথ সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘প্রত্যেকটা ফেডারেশন এখন মানি আর্নিংয়ের ব্যবস্থা হয়ে গেছে।  এবং এই দুঃশাসন ছাড়া তাদের আর কোনো সুশাসন নেই। প্রতিটি ক্লাবে ক্যাসিনো চলছে নীতি-নির্ধারকরা জানেন না, তা অবিশ্বাস্য।’

সংবাদ সম্মেলনে ক্রিকেটার সাকিব আল হাসানের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘সাকিবের বিষয়টি দুর্ভাগ্য। তার সঙ্গে এমন ঘটনায় ক্রিকেট অনুরাগীরা ব্যথিত।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার কথা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘খালেদা জিয়ার অবস্থা মারাত্মক খারাপ হলেও হাসপাতালের পরিচালকরা তা অস্বীকার করছেন।’

এসময় বাংলাদেশের বাণিজ্য নিয়ে বিশ্বের কাছে নির্ভরতা বাড়ছে, যা নতজানু হওয়ার বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

গাইবান্ধায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত ​

error: Content is protected !!

সরকার যেভাবে দেশ চালাচ্ছে তাতে তো কারো জবাবদিহিতা নেই – মির্জা ফখরুল

প্রকাশের সময়: ০৩:১১:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯