রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণ: গভীর রাতে বাড়ি থেকে আ’লীগ নেতা মজি গ্রেপ্তার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরণ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলায় মো. মজিবর রহমান মজি (৪০) নামের এক রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

​গ্রেপ্তারকৃত মজিবর রহমান মজি উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী গ্রামের আকবর আলীর ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের বেলকা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

​থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর ভোরে সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নের গোপালচরণ এলাকায় মাত্র চার মিনিটের ব্যবধানে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই দিনই এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫-উ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৪/৫ ধারায় একটি মামলা রুজু করা হয়। পরবর্তীতে চাঞ্চল্যকর এই মামলার তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই ঘটনায় আওয়ামী লীগ নেতা মজির সংশ্লিষ্টতার প্রমাণ পায় পুলিশ।

​এরই ধারাবাহিকতায় শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ২টা ৫ মিনিটে সুন্দরগঞ্জ থানার ওসি মো. সেলিম রেজার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। বেলকা ইউনিয়নের একতা বাজার সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা জানান, ‘বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় বেলকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

গাইবান্ধায় অবৈধ গ্যাস মজুতের রমরমা ব্যবসা: অভিযানে ২৫ হাজার লিটার গ্যাস জব্দ, মালিক-কর্মচারী কারাগারে

error: Content is protected !!

সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণ: গভীর রাতে বাড়ি থেকে আ’লীগ নেতা মজি গ্রেপ্তার

প্রকাশের সময়: ০২:৪৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬