রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরম পূরণের টাকা নিয়ে লাপাত্তা ছাত্র ও যুবদল নেতারা: গোবিন্দগঞ্জে ৭৩ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া নুরুল হক ডিগ্রি কলেজের ৭৩ জন এইচএসসি পরীক্ষার্থীর ফরম পূরণের টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল ও ছাত্রদলের ৫ নেতার বিরুদ্ধে। ফরম পূরণের নির্ধারিত সময় পার হয়ে গেলেও সংশ্লিষ্টরা আত্মগোপনে থাকায় চলতি বছরের পরীক্ষায় অংশ নেওয়া নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, কলেজ ছাত্রদলের সভাপতি মো. তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শ্রী গোপেন চন্দ্র এবং সাংগঠনিক সম্পাদক মমিনুর ইসলাম ফরম পূরণের কথা বলে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা ও নথিপত্র সংগ্রহ করেন। কিন্তু সময় শেষ হওয়ার পর জানা যায়, কারো ফরম পূরণই করা হয়নি। বর্তমানে ওই নেতাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং তারা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছেন।

​স্থানীয় সূত্র ও শিক্ষার্থীদের দাবি, এই অর্থ আত্মসাতের পেছনে একটি শক্তিশালী সিন্ডিকেট কাজ করছে। কামদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও কলেজের অ্যাডহক কমিটির সদস্য মামুন এই ঘটনার মূল হোতা হিসেবে সরাসরি জড়িত বলে অভিযোগ উঠেছে। এছাড়া কামদিয়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ‘পিচ্চি সিজার’ নামে পরিচিত সিজার সরকারের নেতৃত্বে অপর একটি গ্রুপও শিক্ষার্থীদের অর্থ হাতিয়ে নেওয়ায় সক্রিয় ছিল।

​অভিযোগ রয়েছে, উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহম্মেদ ও ইউনিয়ন যুবদল সভাপতি মামুনের যৌথ সুপারিশেই তরিকুল ইসলামকে কলেজ ছাত্রদলের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। এই রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়েই তারা সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে অর্থ আত্মসাৎ করেছেন। ঘটনার সাথে কলেজের অধ্যক্ষ ফেরদৌস মো. নাহিদুল ইসলামের পরোক্ষ সহযোগিতার বিষয়টিও ভুক্তভোগীদের বক্তব্যে উঠে এসেছে।

​এলাকাবাসির অভিযোগ, অভিযুক্ত এই নেতাদের বিরুদ্ধে আগে থেকেই মাদক সেবন ও কারবারের সাথে জড়িত থাকার গুঞ্জন রয়েছে। ধারণা করা হচ্ছে, শিক্ষার্থীদের ফরম পূরণের টাকা তারা মাদক সংশ্লিষ্ট কাজে ব্যয় করে ফেলেছেন।

​জীবন থেকে একটি বছর হারিয়ে যাওয়ার শঙ্কায় শিক্ষার্থীরা এখন দিশেহারা। তারা দ্রুত এই প্রতারকদের গ্রেফতার এবং বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

​এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। কলেজের অধ্যক্ষের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।

সাঘাটায় যমুনা রক্ষা প্রকল্পে দুর্নীতির মহোৎসব: পাউবোর নীরবতায় জনমনে ক্ষোভ

error: Content is protected !!

ফরম পূরণের টাকা নিয়ে লাপাত্তা ছাত্র ও যুবদল নেতারা: গোবিন্দগঞ্জে ৭৩ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

প্রকাশের সময়: ০১:১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬