রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাঘাটায় যমুনা রক্ষা প্রকল্পে দুর্নীতির মহোৎসব: পাউবোর নীরবতায় জনমনে ক্ষোভ

​গাইবান্ধার সাঘাটায় যমুনা নদীর তীর প্রতিরক্ষা কাজের নামে চলছে লুটপাটের মহোৎসব। সরকারি শত শত কোটি টাকা ব্যয়ে গৃহীত এই প্রকল্পে নিয়ম-নীতির তোয়াক্কা না করে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো যেন অনিয়মের প্রতিযোগিতায় নেমেছে। সিসি ব্লক স্থাপন থেকে শুরু করে জিও ব্যাগ ডাম্পিং—প্রতিটি স্তরেই চলছে নজিরবিহীন জালিয়াতি। অথচ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের রহস্যজনক নীরবতা এই লুটপাটকে আরও উসকে দিচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

​সরেজমিনে তদন্তে দেখা গেছে, নদী শাসনের জন্য যেখানে উচ্চমানের সিসি ব্লক ও ফিল্টার ম্যাট ব্যবহারের কথা, সেখানে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের সামগ্রী। ব্লকের নিচে ইটের খোয়ার পরিবর্তে দেওয়া হচ্ছে রাবিশ ও বালু। এমনকি ছিঁড়ে যাওয়া জিও ম্যাটের ওপর তড়িঘড়ি করে ব্লক বিছিয়ে দুর্নীতির প্রমাণ লোপাটের চেষ্টা চলছে। বিধি বহির্ভূতভাবে সিসি ব্লক প্লেসিং এবং ফাঁকা রেখে ব্লক বসানোর ফলে প্রকল্পের স্থায়িত্ব নিয়ে চরম সংশয় দেখা দিয়েছে।

​স্থানীয়দের অভিযোগ, পাউবোর এসও, এসডিও এবং প্রধান প্রকৌশলীদের যোগসাজশেই ঠিকাদাররা পার পেয়ে যাচ্ছে। সাইডে তদারকি কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা থাকলেও বাস্তবে তাদের টিকিটিও দেখা মেলে না। উল্টো ঠিকাদারদের সাথে কর্মকর্তাদের ‘বিশেষ সখ্য’ ও স্বজনপ্রীতির কারণে জনগণের ট্যাক্সের টাকা যমুনার জলে ভাসছে। গণমাধ্যমে বারবার সংবাদ প্রকাশিত হলেও টনক নড়েনি কর্তৃপক্ষের, যা পাউবোর পেশাদারিত্ব ও সততা নিয়ে বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে।

​নদী শাসনের জন্য বরাদ্দকৃত সিসি ব্লক ও জিও ব্যাগ এখন নদীকূলের মানুষের বাড়িঘরের ব্যক্তিগত সম্পদে পরিণত হয়েছে। শত শত সরকারি ব্লক ও ব্যাগ স্থানীয় প্রভাবশালীদের বাড়ির উঠান ও দেয়াল নির্মাণে ব্যবহৃত হচ্ছে। অভিযোগ উঠেছে, কিছু অসাধু সাব-ঠিকাদার বালু ভর্তি করার পর গুনতি শেষ হতেই সুযোগ বুঝে ব্যাগ থেকে বালু ফেলে দিয়ে তা বাইরে বিক্রি করে দিচ্ছে। এই হরিলুট দেখার যেন কেউ নেই!

​প্রকল্পের এই ভয়াবহ দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে হেনস্থার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। নিম্নমানের কাজের প্রতিবাদ জানালে ঠিকাদারি প্রতিষ্ঠানের ক্যাডার বাহিনী গ্রামাবাসীদের মামলার ভয় ও নানাবিধ হুমকি দিচ্ছে। ফলে আতঙ্কে অনেকেই মুখ বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন।

​সাঘাটা, ঘুড়িদহ ও হলদিয়া ইউনিয়নের হাজার হাজার মানুষের জানমাল রক্ষার এই প্রকল্প এখন গুটিকয়েক দুর্নীতিবাজের পকেট ভরার হাতিয়ারে পরিণত হয়েছে। সিডিউল বহির্ভূতভাবে নদীর মাঝখানে জিও ব্যাগ ফেলা এবং প্লেসিং-এর দূরত্ব বজায় না রাখায় ভাঙন রোধের মূল উদ্দেশ্যই ব্যাহত হচ্ছে।

​জনসাধারণের দাবি, অনতিবিলম্বে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে এই দুর্নীতির সাথে জড়িত ঠিকাদার ও পাউবোর অসাধু কর্মকর্তাদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায়, যমুনার ভাঙনে সাঘাটার মানচিত্র থেকে বিলীন হওয়া গ্রামগুলোর দায়ভার কে নেবে?

error: Content is protected !!

সাঘাটায় যমুনা রক্ষা প্রকল্পে দুর্নীতির মহোৎসব: পাউবোর নীরবতায় জনমনে ক্ষোভ

প্রকাশের সময়: ০৩:০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬