বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​যুব সমাজ ধ্বংসের কারিগর: সাঘাটায় জুয়ার মাস্টার এজেন্ট বিপুল গ্রেপ্তার

গাইবান্ধার সাঘাটায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ অনলাইন জুয়া সিন্ডিকেট চালানোর অভিযোগে দুই মূল হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে শাফিন আহমেদ বিপুল নামে একজন মাস্টার এজেন্ট রয়েছেন, যিনি এই চক্রের সমন্বয়ক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। তার সহযোগী হিসেবে গ্রেপ্তার হয়েছেন পলাশ চন্দ্র ঘোষ।

​সাঘাটা থানার একজন কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সাঘাটার হাসিলকান্দি ও ঝাড়াবর্ষা এলাকায় তারা আস্তানা গেড়ে যুব সমাজকে অনলাইন জুয়ার নেশায় আসক্ত করে আসছিল।

​তবে সাঘাটায় এই সাফল্য আসলেও জেলা শহরের মূল ‘ক্যাসিনো সম্রাটরা’ এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় জনমনে ক্ষোভ বিরাজ করছে। সচেতন মহল মনে করছেন, কেবল প্রান্তিক পর্যায়ের এজেন্ট নয়, মূল হোতাদেরও আইনের আওতায় আনা জরুরি।

জনপ্রিয়

মার্কেট দখল ও আইনজীবীকে খুনের হুমকি, গাইবান্ধা সদর থানায় সাধারণ ডায়েরি

error: Content is protected !!

​যুব সমাজ ধ্বংসের কারিগর: সাঘাটায় জুয়ার মাস্টার এজেন্ট বিপুল গ্রেপ্তার

প্রকাশের সময়: ০৫:০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬